ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ট্রেন আটকে বিক্ষোভ, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। এ সময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করে।

এ সময় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এ বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দাবি জানায়।

স্থানীয়রা জানায়, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দীর্ঘদিন ধরে যমুনা এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এ জন্য শনিবার রেলস্টেশন এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, এলাকাবাসী যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে তারা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নিয়ে যাত্রাবিরতি দিতে বাধ্য করে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন দীর্ঘ সময় আটকে রাখায় দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ দেওয়ার জন্য সরকারের বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলনের পরও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। 
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
খুলনায় নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
আরও পড়ুন
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ আ.লীগের নাশকতা: ফের অবরোধ ও বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার