ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল

​নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
সৌজন্য ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিনব প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছ।

এ ঘটনায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এই চাঞ্চল্যকর জালিয়াতির মূলহোতা ও তার সহযোগীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, প্রধান অভিযুক্ত মো. শহিদুল ইসলাম (রিপন) (৩৭) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। ওই সুবাদে ২০১৫ সালে তার অনুকূলে ১ লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

​পরবর্তীতে অভিযুক্ত শহিদুল ইসলাম পূবালী ব্যাংক পিএলসি-এর এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের ৫টি হিসাব নম্বরে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করতে শুরু করেন। শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে প্রতি লেনদেন ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়, যা অনুমোদিত সীমার অধিক। গত বছরের জুন মাস থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত প্রায় ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ​ঘটনার নওগাঁর পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম এক্সপার্ট মো. মনিরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. মিন্টু রহমান এবং ডিবি ইনচার্জ মো. হাসিবুর রহমানের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।

​পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি দিকনির্দেশনায় বগুড়া সদরের বিভিন্ন স্থানে একটানা ৩৬ ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম (রিপন) এবং তদন্তে প্রাপ্ত তার সহযোগী স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে (২৮) গ্রেপ্তার করা হয়।

​আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারিতে থাকা ব্যাগ তল্লাশি করে আত্মসাৎকৃত ১৫ লাখ নগদ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জালিয়াতির কথা স্বীকার করেছেন। তারা উত্তোলিত টাকা দিয়ে বগুড়ায় ১.৫ কোটি টাকায় জমি কিনেছেন এবং বিলাসী জীবনযাপন করছিলেন বলে পুলিশ জানায়।

​নওগাঁর পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম জানান, এই জালিয়াতির সঙ্গে ব্যাংকের ভেতরে বা বাইরে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে আরটিভির ১৭তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭ পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস’-এর অডিশন রাউন্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জোনের অডিশন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১৫ জন প্রতিযোগী।
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
আরও পড়ুন
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল