ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৫ দিন ধরে মানবেতর অবস্থায় শূন্য রেখায় আটকে আছেন সেই নারী

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: আরটিভি

টানা পাঁচদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া সেই নারী।

সমাধান না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন ওই বাংলাদেশ- ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে পাঁচদিন ধরেই অবস্থান করছেন তিনি। শূন্য রেখায় অবস্থান করলেও কোনো দেশেই ঠাঁই হচ্ছে না তার।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ সতর্কাবস্থায় রয়েছে। তবে কবে নাগাদ বিষয়টি সমাধান হবে তা এখনো অনিশ্চিত।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা ৫ দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই শূন্য রেখায় থাকছেন তিনি। এক কাপড়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, ওই নারীকে নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি সীমান্তে তৎপর থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিনব প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছ।
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
আরও পড়ুন
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন ধরা
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
জামালপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার