ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির

‎মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: আরটিভি

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং এসআরবি-০৯, সিলেটের সহযোগিতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মোংলা থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার ইয়ার মোহাম্মদ সমির মোংলা বন্দরে চাকরি করেন এবং ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গেই একই ভবনে বসবাস করতেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। ওই সময় আসামির স্ত্রী পাশের রুমে ঘুমিয়ে থাকার সুযোগে আসামি ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ‎ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে গত ৩০ অক্টোবর রাতে থানায় গিয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা রুজু হওয়ার পরপরই আসামি এলাকা থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে মোংলা থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। 
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু।
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
চলছিল পরকীয়া, চার সন্তানের জনক জামায়াতকর্মী ধরা
আরও পড়ুন
যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর