ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকার এক বাসা থেকে চুরি করা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রি করার সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আব্দুল আলী (৩৯) নামে এক গাড়িচালক।

ডিবির অনুসন্ধানে জানা গেছে, আব্দুল আলী লালমাটিয়া এলাকার সালমা তাসলিমের বাসার গাড়িচালক ছিলেন। ওই বাড়ি থেকেই স্বর্ণালংকার চুরি করেন তিনি আলী।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন।

এদিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে আলীর কাছ থেকে ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, শুক্রবার সন্ধ্যায় ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামে একটি দোকানে আলী স্বর্ণালংকার বিক্রি করতে যান। খবর পেয়ে গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযানে নেমে সন্দেহভাজন ব্যক্তি আলীর সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নূর জুয়েলার্সের মালিকের মাধ্যমে স্বর্ণালংকার পরীক্ষা করে ৯ ভরি ১৫ আনা ১ রতি পাওয়া যায়। এ ছাড়া তার হেফাজত থেকে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়, ওই সব স্বর্ণালংকার চুরির মালামাল। জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার জনৈক সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে যান আলী। আলী ওই বাড়ির গাড়িচালক ছিলেন। তিনি অসুস্থতার কথা বলে ছুটি নেন। ভোলায় গিয়ে এগুলো বিক্রির চেষ্টা করছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদের দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
৪ বছরের শিশুকে ধর্ষণ করে পালালেন রাহুল, দাদা-দাদি আটক
বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
৪ বছরের শিশুকে ধর্ষণ করে পালালেন রাহুল, দাদা-দাদি আটক
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে।
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
স্থানীয়রা সারের গাড়ি আটকাতেই বেরিয়ে এলো ‘থলের বিড়াল’
পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি করার অপরাধে বিএডিসি অনুমোদিত এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা সারের গাড়ি আটকাতেই বেরিয়ে এলো ‘থলের বিড়াল’
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর