ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: আরটিভি

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে।

আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের পর শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ওই বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে।

নিখোঁজ বৃদ্ধ শাহজাহান আলী (৭০) সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইল এলাকার মুনজিল শেখের ছেলে।

পিবিআই সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় তার ছেলে বাবুলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।

পরে গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধ শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও অবস্থান করতে থাকেন। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশসহ বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে কোনোভাবেই তার পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে ওই বৃদ্ধকে পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন। পরে শনিবার ছেলে জাবেদ ওরফে বাবুল এবং নাতিজামাই সুমন মিয়া শেরপুরে পিবিআই কার্যালয়ে যান। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তার ছেলের কাছে হস্তান্তর করা হয়।

বাবাকে পেয়ে বাবুল বলেন, আমি পিবিআই ও আজকের তারুণ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার বাবাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সৃষ্টিকর্তা তাদেরকেও ভালো করবে। আমি সব সময় দোয়া করব।

সেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, আমরা কিছুদিন ধরে এই বৃদ্ধের পরিচয় জানতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। অবশেষে গতকাল পিবিআইয়ের সহযোগিতায় আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমি আমার সংগঠনের প্রতিটা সদস্যদের কাছে কৃতজ্ঞ।

পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে একজন নিখোঁজ বৃদ্ধকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
হারিয়াকোনা থেকে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ