ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বিড়ি খাওয়া নিয়ে বিরোধ, লাঠির আঘাতে প্রাণ গেল রমজান আলীর

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় রমজান আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার দুপুরে হামলার শিকার হয়ে গুরুতর আহত রমজান ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এ সময় আশিক ও তার বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে ধীরে ধীরে শীতের অনুভূতি শুরু হচ্ছে। সারাদিন রোদ থাকলেও সকাল- সন্ধ‍্যায় হালকা কুয়াশার দেখা মিলছে। এতে ভোর থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে সন্ধ‍্যার পর থেকে রাতেও শীতের কিছুটা অভাস পাওয়া যাচ্ছে।
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী
চট্টগ্রামের রাউজানে রিমা দে নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী
কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিন সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক। জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।  কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাক শ্রমিকরা বলেন, আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।  ‘আমরা এখন কাজ করতে চাই। কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।’ এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন মোতায়েন রয়েছে। গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায় নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে।  তিনি আরও জানান, অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করেছে। আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।  আরটিভি/এসআর
কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার 
স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার
১৯ বছরেও আতংক কাটেনি উপকূলবাসীর
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের দিন আজ! এই দিনটি উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম। ১৯ বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে তাণ্ডব চালিয়েছিল দানবরূপী সিডর। লণ্ডভণ্ড করে দিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। সেই রাতের ঝড়-জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চল পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে।
১৯ বছরেও আতংক কাটেনি উপকূলবাসীর
আরও পড়ুন
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম