ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বেশি দামে গ‍্যাস বিক্রি করে জরিমানা গুনলেন আ.লীগ নেতা ‘গ্যাস বাবু’

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে বিক্রয় প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় গ্যাসসিলিন্ডার বোঝাই একটি ট্রাক আটক করা হয়। জরিমানাকৃত গ্যাস ঘর নামক বিক্রয় প্রতিষ্ঠানের মালিক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতিটি ১২ কেজির গ্যাস সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছিল। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সিলিন্ডারবোঝাই একটি ট্রাকটি আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্যের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

স্থানীয়রা জানায়, জরিমানাকৃত গ‍্যাস ঘর নামের বিক্রয় প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহের ডিলারের অধীন একটি বিক্রয় কেন্দ্র। ঝিনাইদহে বসুন্ধরা গ্যাসের ডিলার কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের দেওয়া মৌখিক অভিযোগের সত্যতা পাওয়ায় গ‍্যাসের সিলিন্ডার বিক্রি করতে আসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব‍্যবসায়ীদের কাছে ন‍্যায‍্যমূল্যে বিক্রি করা হয়। এ ধরনের ঘটনা রোধে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু, বর-কনেসহ হাসপাতালে ৬০
কিশোরগঞ্জের নিকলিতে বিয়েবাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় ফখরুল আলম কিরণ (৫০) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ৬০ জন অসুস্থ হয়েছেন।  শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন থেকে ওই পল্লি চিকিৎসকের মৃত্যু হয়। মৃত পল্লী চিকিৎসক ফখরুল আলম কিরণ উপজেলার বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার  নিকলী উপজেলার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। এতে প্রায় ৩০০ জনের খাবারের আয়োজন করা হয়। এদিন বিয়ের অতিথিদের আপ্যায়ন করা হয় সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, সবজি ও ডাল দিয়ে। খাওয়ার পর রাত থেকেই একে একে অসুস্থ হতে থাকেন। শুরু হয় প্রচণ্ড পেটব্যথা, বমি ও ডায়রিয়া। রাত ১০টা থেকে হাসপাতালে আসতে থাকেন একের পর এক রোগী। গভীর রাত পর্যন্ত হাসপাতালে আনা হয় অন্তত ৬০ জনকে। আক্রান্তদের মধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়।  সেখান থেকে পল্লী চিকিৎসককে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইফতেখার আহমেদ নাবিলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ। আরটিভি/এসআর
বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু, বর-কনেসহ হাসপাতালে ৬০
আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। তিনি বলেন, আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।
আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। 
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে।
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
আরও পড়ুন
স্থানীয়রা সারের গাড়ি আটকাতেই বেরিয়ে এলো ‘থলের বিড়াল’
ঝিনাইদহে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড
অবশেষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এমপি আমির হামজার মাহফিল
ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা