ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: আরটিভি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। একই দিন দুপুর দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসও হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করবে।

দীর্ঘ প্রতীক্ষার পর দিনাজপুরের হিলি রেলস্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন। ট্রেনটি স্টেশনে পৌঁছালে যাত্রী ও চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। এ সময় উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন উপস্থিত মানুষ। দীর্ঘদিনের আন্দোলন আর অপেক্ষার পর হিলিবাসীর স্বপ্নপূরণ হলো।

তাদের প্রত্যাশা, যাত্রাবিরতির এই উদ্যোগের মধ্য দিয়ে সীমান্তবর্তী জনপদের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

হিলি স্টেশন থেকে ট্রেনে ওঠা কয়েকজন যাত্রী জানান, স্বাধীনতার পর প্রথমবার ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় হিলিবাসীর কাছে দিনটি হয়ে উঠেছে স্মরণীয়। যাত্রাবিরতির প্রথম যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরাও। দিনটি তাদের কাছে স্মরণীয় বলে মনে করেন তারা।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান জানান, ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলস্টেশনটি ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ থাকলেও স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না এখানে। ফলে রাজধানী ঢাকায় যাতায়াত করতে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে পাশের বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি পোহাতে হতো চরম ভোগান্তি। ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন হিলিবাসী। ট্রেনের স্টপেজের ফলে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

হিলি রেলস্টেশনের মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সম্ভাব্য রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা এখন ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন, যার বেশিরভাগই রুশ নাগরিক। 
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন কিশোরীর মা। তিনি ওই পোশাক কারখানাতেই কাজ করতেন। জেলার সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইলে ঘটনাটি ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ওই পোশাক কারখানার নারী কর্মী তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মালিক আনোয়ার মাঝির (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ইন্ডিয়ান টেক্সটাইলে কাজ করেন। মায়ের কর্মস্থলের পরিচয় সূত্রে ১৫ বছর বয়সী মেয়েকে গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়। ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু।  পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুক্তভোগীর মা। পরে অফিসকক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই গার্মেন্টসে মূলত তৈরি পোশাকে এমব্রয়ডারি করা হয়। সেখানে ৭০-৮০ জন শ্রমিক রয়েছেন। দুই মাস ধরে ওই কিশোরীর মা সেখানে কাজ করে আসছেন। মায়ের কাজের সুবাধে প্রায়ই সেখানে যাতায়াত করেন ওই কিশোরী। মাঝেমধ্যে মায়ের কাজে সহযোগিতাও করে থাকেন।  গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস মালিক আনোয়ার মাঝি কিশোরীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরে কিশোরীর মাসহ অন্য কর্মীরা তাকে উদ্ধার করেন।   সিরাজদীখান থানার ওসি বলেন, শুক্রবার দিবাগত মধ্য রাতে অভিযুক্ত গার্মেন্টস মালিক আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/এসআর
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা
রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্য দিয়ে গ্যাস ডিএসটি শুরু করা হয়েছে।
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
ভাড়া নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে একটি দূরপাল্লার চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
আরও পড়ুন
হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
গাজীপুরে ট্রেন আটকে বিক্ষোভ, ঘটনা কী
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী