ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় নিষিদ্ধ দলের ৫ নেতা আটক

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) বেলা ১টার দিকে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুকে (৩০) পৌরসভার কাটা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।

এর আগে শনিবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধুখালী গ্রামের বিরুপক্ষ মণ্ডল (৫৫), একই গ্রামের যুবলীগ নেতা অনিমেষ ঢালী (৩৭), আশিষ মল্লিক (৫০) এবং জখরলা গ্রামের দিদারুল গাজী (৪৩)।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীর বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেনও পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। সেই সঙ্গে ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা । রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিন তারা লগি-বৈঠা নিয়ে এসে তারা শহরে অবস্থান নেন। বিক্ষোভের একপর্যায়ে কর্মীরা কলেজের মূল ফটকের সামনে এসে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরবর্তীতে সেখানে পূর্বের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন। পরে গেটের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে স্লোগান দেন।  বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পুলিশের এপিসিতে লিখে দেওয়া হয় ‘জয় বাংলা’ স্লোগান। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে টাঙানো হয়েছে মুক্তিযুদ্ধ চত্বরের নামফলক। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান। আরটিভি/এসআর
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া একটি সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
পাবনায় অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট বিদেশিরা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা এখন ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন, যার বেশিরভাগই রুশ নাগরিক। 
পাবনায় অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট বিদেশিরা
আরও পড়ুন
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম ধরা