ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: আরটিভি

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গেরস্তের বাড়িতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬০) নামে এক পেশাদার চোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যান বিশারু। ঘরে ঢোকার পরপরই ওই বাড়ির লোকজন টের পেয়ে বিশারুকে আটক করেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার পিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, নিহত চোর নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টিতে জড়িতের ঘটনায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চালাচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জে দুই ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মানিকগঞ্জে দুই ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা
এসপি জাহাঙ্গীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। 
এসপি জাহাঙ্গীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে প্রযুক্তি সরবরাহে কাজ করছে সরকার। আগামী তিন মাসের জন্য দেশের বিদ্যুতের চাহিদা মেটানোর মজুত রয়েছে। প্রতিমন্ত্রী বলেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য অনেক ধরনে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছিল। সেই কারণে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও, যা জানা গেল
চুয়াডাঙ্গার দর্শনায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি ভিডিও বার্তা। সেখানে ওই ছাত্রী দাবি করেছেন, তাকে কেউ জোর করে তুলে নিয়ে যায়নি। তিনি স্বেচ্ছায় শাওন নামের এক যুবকের সঙ্গে রয়েছেন এবং তাকে বিয়ে করে সংসার করতে চান। ওই ছাত্রীর নাম জিনিয়া (১৮)। তিনি দর্শনা সীমান্তবর্তী জয়রামনগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়েন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিনিয়ার বাবা জসিম উদ্দিন দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন। জসিম উদ্দিনের অভিযোগ, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের কাছে আগে থেকেই অবস্থান করছিলেন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে শাওনসহ দুই-তিনজন। এ সময় অস্ত্রের মুখে তার মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। শাওন দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তবে ঘটনার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভিন্ন বক্তব্য দিয়েছেন জিনিয়া। ভিডিওতে তিনি জানান, তাকে কেউ অপহরণ করেনি বা জোর করে কোথাও নিয়ে যায়নি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কারণে তিনি স্বেচ্ছায় শাওনের সঙ্গে রয়েছেন। শাওনকে স্বামী হিসেবে মেনে নিয়ে তার সঙ্গে সংসার করতে চান। বাবা-মায়ের কাছে ফিরতে চান না জানিয়ে তিনি বলেন, আমার বাবা-মা যদি মেনে নেয়, তাহলে আমি যাব। দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, জিনিয়ার সঙ্গে কথোপকথনেও তিনি একই ধরনের বক্তব্য পেয়েছেন। এদিকে শাওনের স্বজনদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি কাবিননামায় তাদের বিয়ের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। ওই কাবিননামায় জিনিয়ার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে। তবে কাবিননামাটির সত্যতা এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলে তার কাছে বিষয়টি প্রেমঘটিত বলে মনে হয়েছে। তাদের বিয়ে হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কী কারণে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রেমের সম্পর্কের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় ছাত্রীর বাবা শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আরটিভি/এমএ  
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও, যা জানা গেল
চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর
ফেনীর পরশুরাম উপজেলায় চাঁদা না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা রাজীব রাজুকে গ্রেপ্তারের পর দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর
আরও পড়ুন
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
আহত সেই বন্ধুও বেঁচে নেই, মৃতের সংখ্যা দাঁড়াল তিনে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...