ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
বায়ে অভিযুক্ত আমিনুর, ডানে ভুক্তভোগী ফরাজী আবু তাহের। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সময় অভিযুক্তের স্ত্রীও স্পিডবোটে উপস্থিত ছিলেন।

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের বাসিন্দা। তিনি স্পিডবোটে করে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, কোড়ালিয়া-বোয়ালিয়া ও খালগোড়া-গলাচিপা নৌপথে চলাচলকারী স্পিডবোটে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার না করা, সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে শনিবার গলাচিপার বোয়ালিয়া থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোটের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় স্পিডবোটে থাকা আমিনুর রহমান বিল্লাহ প্রথমে ভিডিওধারণে বাধা দেন। পরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সাংবাদিক আবু তাহেরের ওপর চড়াও হন। ঘটনার একটি ভিডিওতে সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে দেখা যায়। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেওয়ার দৃশ্যও ভিডিওতে রয়েছে।

সাংবাদিক আবু তাহেরের অভিযোগ, স্পিডবোট কর্তৃপক্ষের পক্ষে অবস্থান নিয়ে আমিনুর রহমান বিল্লাহ তার কাছে ভিডিও ধারণের কারণ জানতে চান। নিজের পরিচয় দিয়ে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জানানোর পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে তার মুখমণ্ডল, মাথা ও কপালে একের পর এক কিল-ঘুষি মারেন। এমনকি চলন্ত স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাকে নামিয়ে দেওয়ার জন্য স্পিডবোটটি বোয়ালিয়া ঘাটে ফিরিয়ে নিতে চালককে নির্দেশ দেন। এ ছাড়া ঘটনার ভিডিও মুছে ফেলার উদ্দেশ্যে তার হাতে থাকা মুঠোফোনটি টেনেহিঁচড়ে কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

হামলার অভিযোগের বিষয়ে আমিনুর রহমান বিল্লাহ গণমাধ্যমকে বলেন, স্পিডবোট চলাকালে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে সে আমার স্ত্রীর গায়ের ওপর পড়ে যায়। তখন তাকে নিষেধ করলে আবারও ভিডিও ধারণ করতে যায়। এ নিয়ে তার সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়। আর কিছুই হয়নি।

তবে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি পরিচয় দেওয়ার পরও সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে।’

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট
বগুড়ার সোনাতলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ থেকে ১০ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট
হারিয়াকোনা থেকে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
হারিয়াকোনা থেকে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মধ্যে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে।
গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
সিলেট নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
আরও পড়ুন
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫