ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

হারিয়াকোনা থেকে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ

​শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: আরটিভি

শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির অভিযানে ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা ১০৯৪ নম্বর সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৫৯৩ পিস 'ডেনভার' ব্র্যান্ডের বডি স্প্রে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট
বগুড়ার সোনাতলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ থেকে ১০ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট
গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মধ্যে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে।
গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের।
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
সিলেট নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
আরও পড়ুন
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’