
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার বলেছেন, আমি জানি, আমার স্বামী নির্দোষ। তার মোবাইল হ্যাক হয়েছিল। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালতের সামনে জাহাঙ্গীর আলমের রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাকে চার দিনের রিমান্ড দেন আদালত।
জাহাঙ্গীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে স্ত্রী মাসুমা আক্তার বলেন, আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীর কোনো লবিং করে চাকরি হয়নি।
তিনি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। আমি এমনটাই শুনে আসছি।
তিনি আরও বলেন, আমার স্বামী কখনো রাজনীতি করেননি, ফাঁদে পড়েছেন। আমার স্বামী নির্দোষ। বাকিটা তদন্তের বিষয়। তার মোবাইল হ্যাক হয়েছিল। তার ও পরিবারের রাজনৈতিক বিষয়ে খোঁজ নিতে এলাকায় যান। তার বাবা একজন কৃষক ছিলেন। তিনি কৃষকের ছেলে। নিজে লেখাপড়া করে চাকরিতে যোগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
মাসুমার দাবি, তার স্বামির বিরুদ্ধে মিডিয়ায় ভুল তথ্য আসছে।
আরটিভি/এমএম


