ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গীপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকে ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের সামনে জড়ো হয়। এ সময় গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে ব্যাংকের ভিতরে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের ভেতরের মালামাল পুড়ে যায়। এ সময় ব্যাংকের সাইনবোর্ডসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।

এর আগে গ্রামীণ ব্যাংকের সামনে সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলাকা জুড়ে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ক্রেতা সেজে মোটরসাইকেল চুরির চেষ্টা, যুবককে বেদম পিটুনি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রেতা সেজে মোটরসাইকেলের শোরুম থেকে নতুন পালসার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাকিব (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ক্রেতা সেজে মোটরসাইকেল চুরির চেষ্টা, যুবককে বেদম পিটুনি
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
‘গোপালগঞ্জে পুলিশ-এপিবিএন ও আনসার থেকে আরও জনবল পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে’
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাদি চত্বর ভাঙচুর