ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: আরটিভি

ভালোবাসা মানে না দূরত্ব, মানে না দেশের সীমানা। সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।

অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করে শুরু করেছেন নতুন জীবনের পথচলা। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী প্রেম ও পরিণয়ের গল্প এখন গোয়ালন্দজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

তবে অতীতের এ রকম অনেক ঘটনা দেখে নার্গিসের প্রতিবেশীদের অনেকেই আশংকা প্রকাশ করে বলছেন, কয়েক দিন গেলেই আসল সত্য বুঝা যাবে। আর নার্গিস ও তার মাকে ওই যুবক চীনে নিয়ে কী কাজে লাগান, তা অল্প সময়ের মধ্যেই দেখা যাবে।

জানা গেছে, ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর গত ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

জ্যাকি চেউং ও নার্গিস আক্তারের পরিচয়ের গল্পটিও বেশ চমকপ্রদ। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জ্যাকি চেউং। কর্মসূত্রে তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে।

একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানতে পেরে সিরাজুল ইসলাম তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।

এরপর মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। ধীরে ধীরে পরিচয় ও বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা। একসময় সেই ভালোবাসাই পরিণয়ের সিদ্ধান্তে পৌঁছায়।

প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করতে আর কোনো দূরত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি জ্যাকির কাছে। ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন তিনি। দুই পরিবারের সম্মতি ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে তাদের সম্পর্ক পূর্ণতা পায়।

ভৌগোলিক দূরত্ব আর দুই দেশের ভাষা ও সংস্কৃতির ভিন্নতা পেরিয়ে গড়ে ওঠা এই ভালোবাসার গল্প এখন স্থানীয় মানুষের মুখে মুখে। নতুন এই দম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের প্রত্যাশা করছেন স্বজন ও এলাকাবাসী।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। 
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেও আজ অনেকটাই শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। 
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
আরও পড়ুন
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ