ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম
ছবি : সংগৃহীত

বাবা-মা কেউই বেঁচে নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের মধ্যে কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই শিকল পরা অবস্থাতেই শেষ পর্যন্ত শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো ওসমান গনি (৩০) নামে এক যুবকের নিথর দেহ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাশাইর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার পর প্রায় এক দিন ধরে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়।

নিহত ওসমান গনি বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ১৫ দিন আগে তার ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দখল ও আত্মসাতের চেষ্টাকে কেন্দ্র করে তাকে নির্যাতন করা হতো বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার (১৪ নভেম্বর) দুপুরের পর বাবুল হোসেনের মনোনীত এক ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন। এ সময় প্রাণভয়ে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে উদ্ধারের উদ্যোগ না নেওয়ার অভিযোগও উঠেছে।

তবে বাবুল হোসেনের দাবি, ওসমান মানসিকভাবে অসুস্থ ছিলেন। আশপাশের লোকজনকে বিরক্ত করায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি পালিয়ে যেতেন। তার মানসিক অসুস্থতার বিষয়ে হাসপাতালের কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ বলেন, শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উদ্ধার অভিযান শুরু করা হলেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে পুনরায় অভিযান চালিয়ে দুপুরে বাশাইর ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার এসআই শামীম শেখ বলেন, মরদেহ উদ্ধারের সময় ওসমানের কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল। তার ফুফার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ২ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। 
গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
ভালোবাসা মানে না দূরত্ব, মানে না দেশের সীমানা। সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। 
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী
মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, পরদিন মিলল যুবকের মরদেহ
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার