ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কর্মশালা : ছবি আরটিভি

প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটির লংগদু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মশালা শুরু হয়। ৩টি পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় এলএফজি (LFG) সদস্যরা অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতিতে মুরগি পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, সময়মতো টিকা প্রদান এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা ও হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক আতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলা প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম এবং জেলা ভেটেরিনারি কর্মকর্তা মঈনুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিজ্ঞানসম্মত উপায়ে হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল করার পাশাপাশি সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। এ ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে।
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আরও পড়ুন
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, যেভাবে করবেন আবেদন
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ