ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ

বাগমারা-মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: আরটিভি

রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আউচপাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ডি এম শফিকুল ইসলাম সাফির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণে খুজিপুর পরিষদ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিলটি হাট গাঙ্গোপাড়া বাজার, মুগাইপাড়া বাজার ও খালগ্রাম বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন- ৫নং আউচ পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম শাফি।

এ সময় তারেক জিয়া প্রজন্ম দলের সিদ্দিকুর রহমান, সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন কারিগর, বিএনপি নেতা মাসুদ রানা, পলাশ মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বাবর রানা, উজ্জ্বলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয় কবুতর চুরির অভিযোগে পিটুনিতে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যার অভিযোগে সারোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে ৬ মাস খাবার প্রদানের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
ভারতে পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তের মতো ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। সেইসঙ্গে দ্বিগুণ করা হয়েছে বাহিনীটির জনবল।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি।
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
আরও পড়ুন
ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি
কালিয়াকৈরে ২৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ