
ফেনীতে আরটিভির আয়োজনে ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজদের মধ্য থেকে সাতজন ইয়েস কার্ড পেয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের মাদ্রাসাতুল হিদায়ায় সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা দুপুরে শেষ হয়।
ইয়েস কার্ড পাওয়া সাত প্রতিযোগী হলেন- হাফেজ ইউসুফ নবীন, আহমেদ আবদুল্লাহ, মাহতাব ইমতিয়াজ, সোলতান মো. জিহাদ, মাজহারুল ইসলাম গালিব, সোলাইমান সালমান ও মোহাম্মদ আবদুল্লাহ।
প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ আলী ও হাফেজ নজরুল ইসলাম।
বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা নাজিম মাহমুদ ও হাফেজ মাওলানা নিজাম উদ্দিন মিয়াজি।
অতিথি ও বিচারকরা বিজয়ী সাতজনের হাতে ইয়েস কার্ড তুলে দেন।
আয়োজক কমিটির নেতারা জানান, বিজয়ীরা আগামী ৫ ডিসেম্বর ঢাকার বেঙ্গল স্টুডিওতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন।
আরটিভি/এমএইচজে


