ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, অপহৃত তরুণী উদ্ধার 

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানের অংশ হিসেবে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে অপহরণের শিকার এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হত্যা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, কিশোর গ্যাং, নিয়মিত মামলা ও সাজা পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে অভিযান চালানো হয়। এতে হত্যা মামলার আসামি হান্নান গাজী এবং সাজা পরোয়ানাভুক্ত নিত্য কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ১৩০ পিস ইয়াবাসহ আব্দুল আজিজ গাজী ও তার সহযোগী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হযরত আলী ঢালী, নাজমুল ঢালী, সাব্বির শেখ, টিটু মোড়ল, অহিদ, মুরাদ, সুমন ও রাজিবুল আলমকেও গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে অপহরণের শিকার মরিয়ম সুলতানা মিমকে উদ্ধারে ঢাকার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে ঢুকে নাগরিকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
‎সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
‎সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের পক্ষের এক আপোষহীন নেতা। তিনি তার জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। ব্যক্তি জীবনেও তিনি সাদামাটা জীবনযাপন করেছেন। তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করে রাজনীতি করা বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আব হানিফ।
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
নেত্রকোনায় আগুনে পুড়ল কৃষকদের ৯ ঘর ও শেষ সম্বল
নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে কৃষকদের বসতঘর, গোয়ালঘর ও ধানের বাংলোসহ অন্তত ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া চারটি গরু, দুটি ছাগল, অর্ধশত হাঁস এবং গোলায় ও বাংলোতে রাখা ধানসহ ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এসব ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
নেত্রকোনায় আগুনে পুড়ল কৃষকদের ৯ ঘর ও শেষ সম্বল
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
‎পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
আরও পড়ুন
ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার
‘আর মানুষ পান নাই?’, গ্রেপ্তার হতেই ফের ভাইরাল সাঈদ খোকনের বক্তব্য
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
কুড়িগ্রামে বিপুল মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৭