ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
মাওলানা ভাসানীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করছেন গণঅধিকার পরিষদের নেতারা : ছবি সংগৃহীত

মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের পক্ষের এক আপোষহীন নেতা। তিনি তার জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। ব্যক্তি জীবনেও তিনি সাদামাটা জীবনযাপন করেছেন। তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করে রাজনীতি করা বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আব হানিফ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ভাসানীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আবু হানিফ বলেন, ২০২১ সালে এই মাজারে ফুল দিতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছিল গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুলহক নুরসহ নেতাকর্মীরা। আজকে সেই সন্ত্রাসীরা পলাতক। তারা শুধু পলাতকই নয় বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ।

তিনি আরও বলেন, এখন পলাতক থাকা অবস্থায় বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা ককটেল বিস্ফোরণ করে, বাসে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে ফেরার স্বপ্ন দেখছে। একটা কথা পরিষ্কার জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, ২০২১ সালে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসে গণঅধিকার পরিষদের সভাপতিসহ আমাদের উপর ছাত্রলীগ বর্বরোচিত হামলা করেছিল। সেই হামলায় মামলা হয়েছে। এখনো পর্যন্ত আসামীদের গ্রেপ্তার করা হয় নাই। অনতিবিলম্বে আসামীদের গ্রেপ্তার করা হোক।

তিনি আরও বলেন, ফ্যাসীবাদী আওয়ামীলীগ দিল্লী তে বসে থেকে দিল্লীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কাজ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসীবাদী আওয়ামীলীগ দিল্লীর অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। ছাত্র শ্রমিক জনতা ফ্যাসীবাদীর বিরুদ্ধে রাজপথে আছে।

উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সেলের আহবায়ক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, মাওলানা ভাসানী নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করে গেছেন। তিনি রাজনীতির আলোক বর্তিকা হাতে গ্রাম থেকে গ্রামান্তরে আলো ছড়িয়েছেন। তিনি সারাজীবন মেহনতি মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ সহ সম্পাদক এডভোকেট রাসেল,কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রহমান শাওন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সভাপতি এডভোকেট সুজন, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সিনিয়র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানাসহ জেলার নেতাকর্মীরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে ঢুকে নাগরিকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
‎সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
‎সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, অপহৃত তরুণী উদ্ধার 
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানের অংশ হিসেবে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে অপহরণের শিকার এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, অপহৃত তরুণী উদ্ধার 
নেত্রকোনায় আগুনে পুড়ল কৃষকদের ৯ ঘর ও শেষ সম্বল
নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে কৃষকদের বসতঘর, গোয়ালঘর ও ধানের বাংলোসহ অন্তত ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া চারটি গরু, দুটি ছাগল, অর্ধশত হাঁস এবং গোলায় ও বাংলোতে রাখা ধানসহ ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এসব ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
নেত্রকোনায় আগুনে পুড়ল কৃষকদের ৯ ঘর ও শেষ সম্বল
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
‎পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
আরও পড়ুন
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না: আবু হানিফ
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন