ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এসময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। মিছিল থেকে ওই সময় ককটেলও নিক্ষেপ করা হয়। ওই ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন রাজু মোল্লা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে। তখন আমাদের কিছু করার ছিল না।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি অথবা ককটেলে তার এই মৃত্যু হয়। তবে এই মুহূর্তে নিশ্চিত করে দুটির একটিও বলতে পারছি না।

তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী।
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
আরও পড়ুন
এবার বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ