ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আগুনে পুড়ল গাজীপুরে উপ-পুলিশ কমিশনারের গাড়ি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আবারও অশান্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। বিক্ষোভে উত্তাল হয়ে আছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এসময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিপ গাড়িতে আগুন দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই।

গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে তিনি জানান।

শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। এসময় পরিস্থিতি দেখতে গাড়িটি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় তিনি গাড়ি থেকে নামেন। মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। এসময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ পাবলিক গাড়িটির আশপাশে মিশে যাওয়ায় গাড়িটি আর মুভ করাতে পারেননি।

তিনি বলেন, তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। এসময় গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও তিনি নিরাপদে আছেন বলে জানান।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার
মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশের একটি টিম। ককটেলের সঙ্গে ‘জয় বাংলা’ লেখা চিরকুট জব্দ করা হয়।
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ৬ ককটেল উদ্ধার
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধা নাহিদ ইকবাল মাসুমের মালিকানাধীন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
নেত্রকোনায় বিএনপির অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন 
নেত্রকোনার বারহাট্টায় ভোররাতে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 
নেত্রকোনায় বিএনপির অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন 
আরও পড়ুন
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
নেত্রকোনায় বিএনপির অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন 
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন