ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোডাউন

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: আরটিভি

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার প্রতিরোধের দাবিতে প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন বের করা হয়। একই সময়ে জেলা যুবদলের উদ্যোগে বের করা হয় প্রতিবাদ মিছিল। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশ নেয়।

অন্যদিকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মানিকগঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন সহিংসতা করছে। মানিকগঞ্জে আবারও যদি কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সতর্ক রয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশবাসীর ক্ষতি করছে। নিষিদ্ধ সংগঠন তারা সন্ত্রাসী কার্যক্রমের জন্যই হয়েছে। তারা প্রতিনিয়ত সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে। কর্মসূচির নামে কেউ আবারও মানিকগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির বলেন, মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সজাগ রয়েছেন। কেউ নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে. এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে মালটারর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পালানোর সময় অভিযুক্ত মোতলেব মন্ডলকে আটক করেছে পুলিশ।
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল।
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
আরও পড়ুন
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
টুঙ্গিপাড়া ইস্যুতে রাশেদ খাঁন— ‘বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না’
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর