ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ওসিকে ফোন করে কথা বলেন আশরাফুল ইসলাম সোহাগ।

ছড়িয়ে পড়া কল রেকর্ডে তাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার এবং গণহারে মামলা দেওয়ার বিষয়ে ওসির কাছে জানতে চান। একপর্যায়ে তিনি ওসি ও তার পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকিমূলক বক্তব্য দেন। পাশাপাশি আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ওসি কোথায় যাবেন, তা নিয়েও মন্তব্য করেন। এছাড়া মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ বাদী হয়ে দুটি মামলায় ৫ থেকে ৬ হাজার আসামি করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৭ নভেম্বর) রাতে সফিপুর বাজার এলাকায় পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় যুবলীগ নেতা পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ফোনটি কোন নম্বর থেকে করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
আরও পড়ুন
কাজে যোগ দিয়েছেন শ্রীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
এবার আগুনে পুড়ল গাজীপুরের উপ-পুলিশ কমিশনারের গাড়ি
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন