ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বুধবার (১৮ নভেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট,উলিপুর ও নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় যোগ দেবেন। পরে সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরের পর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দলীয় উচ্ছ্বাসের পাশাপাশি উন্নয়ন প্রত্যাশাও তুঙ্গে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, মোগলহাট স্থলবন্দর সচল, বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন ও ঢাকাগামী ট্রেন চালুসহ কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চান স্থানীয়রা।

তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর থেকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ও সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা আসবে। এ দাবিতে সাম্প্রতিক সময়ে মানববন্ধনও হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে তাই শুধু লালমনিরহাট নয়, পুরো উত্তরাঞ্চলেই এখন উৎসবের আবহ। নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা— প্রধানমন্ত্রীর সফর শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-দাবিতে নতুন দিগন্তের সূচনা করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর
বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর
আরও পড়ুন
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী