ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
নিহত লুৎফুর নাহার। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে লুৎফুর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নাজিরা কমপ্লেক্সের সাত তলা ভবনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লুৎফুর নাহারের স্বামী মৃত জয়নাল আবেদীন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ঢালীরঘাট এলাকায়। মাত্র ১৮ দিন আগে তিনি ওই ভবনের একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন।

পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তারা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের খোঁজখবর রাখতে নিয়মিত যোগাযোগ রাখতেন। সন্ধ্যার পর থেকে মায়ের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে বাসার দারোয়ানকে ফোন করে মায়ের খোঁজ নিতে বলেন। তখন সময় আনুমানিক রাত সাড়ে ৮টা। দারোয়ান ফোনে লাইনে থেকেই ফ্ল্যাটের সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার লক ঘুরিয়ে দেখতে পান সেটি খোলা রয়েছে। পরে ভেতরে প্রবেশ করে মায়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবির, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে ওসি ফয়েজ আহমেদ জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানা-পুলিশ ও পিবিআই তদন্ত করছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্কিং করা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে দেওয়া বিশেষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। বরের দাবি, মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান তারা।
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
দুদিনের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫-এ। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা না থাকলেও অনুভূত হচ্ছে শীত।
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
খুলনার পাড়া-মহল্লাসহ প্রতিটি এলাকায় রাতভর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মিছিলসহ পাহারা দিয়েছেন।
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
আরও পড়ুন
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা