ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি : আরটিভি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই বিদেশে পালিয়ে থেকেও তারা এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই।

কবর জিয়ারত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সঙ্গে অংশ নেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা একসঙ্গে নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারত শেষে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কবরস্থানে উপস্থিত স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটককৃত ইমামের নাম সাদিকুর রহমান (৪২), তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম।
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা একটি রহস্যময় প্লেট। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেট-সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা। উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি—১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন একটি রহস্যময় বস্তু কীভাবে এল এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে। আরটিভি/টিআর
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
বাড়িতে সাংবাদিক ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন গোপালগঞ্জের এক জামায়াত নেতা
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বাড়িতে সাংবাদিক ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন গোপালগঞ্জের এক জামায়াত নেতা
গাজীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ী
গাজীপুরের কালিয়াকৈরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাকেনা কমে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল বিক্রেতারা বেশি বিপাকে পড়েছেন। পাশাপাশি কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। ফলে বাজারে ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। এতে দৈনন্দিন বেচাকেনা ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল বিক্রি করতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতারা। অন্যদিকে, বৃষ্টির কারণে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকেরা। কাঁচামাল বিক্রেতা তমছের জানান, দুপুর ১টা পর্যন্ত মাত্র তিন টাকার মতো বিক্রি হয়েছে। বেচাকেনা না হওয়ায় তিনি খুব বিপদে আছেন। কাঁচামাল বিক্রি করতে না পারলে সেগুলো পচে নষ্ট হয়ে যাবে। এসব পণ্য বিক্রির আয় দিয়েই তার পরিবারের খরচ চলে। রিকশাচালক মফিজ বলেন, সারা দিন রিকশা চালিয়ে যে টাকা আয় হয়, তা থেকে মালিককে ৩০০ টাকা জমা দিতে হয়। বাকি টাকা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতে হয়। কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রী নেই। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যবসায়ী ও দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
গাজীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ী
আরও পড়ুন
নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা