
রাজধানীর তুরাগ থানার বাউনিয়া পূর্বপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো. মহসিন (৪০) ও মো. গিয়াস (৫০)। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
জানা যায়, গত শুক্রবার রাতে জমি সংক্রান্ত মামলায় মৃত খিতিশচন্দ্রের স্ত্রী এবং তিন সন্তানকে মামলার ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর একই এলাকার মহসিন ও গিয়াস জমিটি দখল করতে এসে বাড়ির বড় ছেলের বউকে (২৫) ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে তুরাগের ৫২নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌছে বাড়ির গেট ভেঙে তাদের আটক করে তুরাগ থানা পুলিশে হস্তান্তর করে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল মোত্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জমি দখল ও ধর্ষণের চেষ্টা করায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।’
পি



