
জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে বজ্রপাতে রুমকি পাহান (৩০) নামের এক অধিবাসী নারীর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত রুমকি জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের সুজন পাহানের স্ত্রী।
আহতরা হলেন বড়তাজপুর গ্রামের দীলিপের স্ত্রী সুমারি (৩৫) একই গ্রামে শুশীল সর্ব স্ত্রী সুমিতা (২৮)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টিপাতের সময় রুমকি ও তার দু’জন প্রতিবেশী মাঠে ধান কাটছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই রুমকির মৃত্যু হয়। এ ঘটনায় রুমকির সঙ্গে থাকা সুমারি ও সুমিতা নামে আরও দু’জন প্রতিবেশী গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এসএস



