
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় নিজেদের আম বাগান পাহারা দিতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৩ জন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোনাপট্টি গ্রামের তৈমুর রহমানের ছেলে গাউস আলী (২২), নুরুল ইসলামের ছেলে ফয়সাল আলী (১৫) ও ইসাহাক আলীর ছেলে আমন আলী (১৬)।
চরবাগডাঙ্গা ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড সদস্য ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইব্রাহিম আলী জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
এসএস



