ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হাতিয়া-নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে ঝুঁকিপূর্ণ নৌ-যোগাযোগ

হাতিয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০১৮, ০৮:২০ পিএম

ঈদ এলেই সরকার নৌ পারাপারের ওপর তদারকি বৃদ্ধি করে। ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকা, বছরের অন্য সময়ের চেয়েও দুটি ঈদে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর খুব সজাগ থাকে। কিন্তু নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভু-খণ্ডের সাথে নৌ-যোগাযোগের একমাত্র মাধ্যম সি-ট্রাক দুটি না থাকায় এ রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের ঝুঁকিপূর্ণ নৌযানে নদী পারাপার হতে দেখা যায়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। ঈদকে সামনে রেখে এখানে সরকারের বিশেষ কোনও তদারকি নেই বললেই চলে। প্রতিদিনই যাত্রীরা ছোট ছোট নৌযানে নদী পার হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছোট নৌযানে নদী পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও ঈদকে সামনে রেখে কেউ তা মানছেন না।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌ-রুটে সি-ট্রাক চলাচলকারী একমাত্র সি-ট্রাক শেখ ফজলুল হক মনি গত ১৪ এপ্রিল থেকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। ফলে এই রুটে জেলা সদরে যাতায়াতকারী দ্বীপের বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন। যাদের অনেকে বাধ্য হয়ে উত্তাল নদীতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া থেকে জেলা সদরে যাতায়াতের জন্য দুইটি সি-ট্রাক রয়েছে। এর একটির নাম আবদুর রব সেরনিয়াবাত, যেটি হাতিয়ার চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে চলাচল করতো। আর অপর সি-ট্রাকটি হলো শেখ ফজলুল হক মনি। এটি চলাচল করতো হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরা নৌ-রুটে। এই দুইটি রুটে সি-ট্রাকে চড়ে গড়ে প্রতিদিন দেড়-দুই হাজার যাত্রী হাতিয়া যাতায়াত করতেন। এখন তাঁদের বেশিরভাগই ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন।

বিআইডব্লিউটিসির সার্টার এজেন্ট সূত্রে জানা গেছে, চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে চলাচলকারী আবদুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি যান্ত্রিক ত্রুটি সারাতে সাড়ে চার মাস আগে বিআইডব্লিউটিসির নারায়ণগঞ্জ ডক-ইয়ার্ডে পাঠানো হয়, যা অদ্যাবধি মেরামত হয়ে আসেনি। এই সময় ওই রুটের যাত্রীদের বেশিরভাগই নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক শেখ ফজলুল হক মনির উপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু তাঁদের শেষ ভরসাটুকুও বন্ধ হয়ে যায় গত ১৪ এপ্রিল থেকে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সি-ট্রাক শেখ ফজলুল হক মনির চলাচল বন্ধ করে দেন। কবে নাগাদ এই দুটি সি-ট্রাক পুণরায় সচল হবে তা বলতে পারছেনা সংশ্লিষ্টরা।

এদিকে হাসপাতালের জরুরি ওষুধ, ডাক বিভাগের রাষ্ট্রীয় ডাক, বিদ্যুৎ বিভাগের জরুরি যন্ত্রপাতি সবই সি-ট্রাক চলাচলের উপর নির্ভরশীল হওয়ায় এ তিনটি বিভাগের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, সি-ট্রাক না থাকায় জরুরি ওষুধপত্র আনা যাচ্ছে না। শুধু অক্সিজেন এর বোতল ট্রলারে এনে নামমাত্র চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

জানতে চাইলে বিআইডব্লিউটিসি, ঢাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ মোহাম্মদ নাছিম বলেন, নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক শেখ ফজলুল হক মনির তলার অবস্থা খুবই খারাপ। পানিতে নষ্ট হয়ে সি-ট্রাকের তলার বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে। এ অবস্থায় বর্তমান বৈরী আবহাওয়ার মধ্যে সি-ট্রাকটি নদীতে যাত্রী পরিবহন খুবই ঝুঁকিপূর্ণ। তাই জানমালের ক্ষতির কথা বিবেচনা করে সি-ট্রাকটি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

শেখ মোহাম্মদ নাছিম আরও বলেন, আবদুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি ইতোমধ্যে নারায়ণগঞ্জ ডক-ইয়ার্ডে আনা হয়েছে, সংস্থার প্রকৌশল বিভাগ সেটি মেরামত করছে।

সি-ট্রাকের সার্টার এজেন্ট গোলাম মাওলা কাজল বলেন, আবদুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি সাড়ে চার মাস আগে নারায়ণগঞ্জের সোনাচোরা ১ নম্বর ডক-ইয়ার্ডে নেয়া হয়। অদ্যাবধি সি-ট্রাকটির মেরামত শেষ হয়নি। এরই মধ্যে শেখ ফজলুল হক মনি নামের সি-ট্রাকটিও মেরামতের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। তাও মেরামতের কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সুন্দরবন-৬ লঞ্চে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রার ভিডিও ভাইরাল
গাজীপুরে ৩৬০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: রিটার্নিং কর্মকর্তা
খুলনায় ৮১ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ: ইসি
ঝুঁকিপূর্ণ ভবনে কয়েকশ’ পরিবার