
যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের তিন গ্রামের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা দলের ৩৪০ ফুট দৈর্ঘ্যের পতাকা টানিয়েছে।
গেল শুক্রবার সকালে তিন গ্রামের যুবকরা সমন্বিত হয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে চালিতাবাড়ীয়া বাজারে এই পতাকা টানায়। এসময় সমর্থকদের মধ্য আব্দুল্লাহ, সৌরভ, আসানুর, করিম, বান্না, শিমুল, হৃদয়, সিনবাদ, সুজন কুমার, সোহাগসহ সমর্থকদের আরও অনেকে উপস্থিত ছিলেন। শার্শায় এই প্রথম এত দীর্ঘ পতাকা দেখে এলাকার আর্জেন্টিনা দলের সমর্থকরা দারুণ খুশি। তাদের প্রত্যাশা এবার তাদের প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।
আগামী ১৬ জুন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে বড় বড় শক্তিকে হারিয়ে প্রথমবারের মতো খেলতে আসা আইসল্যাণ্ডের বিপক্ষে। ডেথ গ্রুপ হিসেবে পরিচিত এই গ্রুপে আরও রয়েছে ১৯৯৮ বিশ্বকাপে চমক দেখানো ক্রোয়েশিয়া ও আফ্রিকার সুপার ঈগল নাইজেরিয়া।
আরও পড়ুন :
জেবি



