ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব বাধা ভেঙে সিলেটে পর্যটকদের ঢল

রাজ্জাক রুনু, সিলেট

প্রকাশ : ২০ জুন ২০১৮, ০২:৫৫ পিএম

টানা বর্ষণ ও পাহাড়ি ঢল সঙ্গে ভাঙাচোরা সড়ক, এমন প্রতিকূল অবস্থাও দমিয়ে রাখতে পারেনি পর্যটকদের। সব বাধা ডিঙ্গিয়ে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সিলেটে এবার ঢল নেমেছে পর্যটকদের।

সিলেটের পর্যটন স্পট জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও লালাখাল এবং হাকালুকি হাওড় এখন দখল পর্যটকদের। ঈদের দিন থেকে শুরু করে ভ্রমণপিপাসুরা ভিড় করছেন এ সকল পর্যটন কেন্দ্রগুলোতে। গত দুদিনের পর্যটক উপস্থিতি ছিল লক্ষণীয়।

সিলেট-তামাবিল মহাসড়কের বেহাল অবস্থা। পাশাপাশি সিলেট থেকে ধোপাগুল হয়ে রাতারগুল কিংবা হাদারপাড় হয়ে বিছানাকান্দি যাওয়ার রাস্তার অবস্থাও খারাপ। এরমধ্যে টানা বৃষ্টিতে রাস্তার দুর্ভোগ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে। তবে কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি পর্যটকদের। থেমে থাকেনি বাঁধভাঙা উল্লাসও। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে সপরিবারে কেউবা আবার বন্ধুবান্ধবদের নিয়ে ছুটে এসেছেন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে।

-------------------------------------------------------------------------------------
আরও পড়ুন : সমর্থকদের উৎসাহ দিতে মানিকগঞ্জে ব্রাজিল দূতাবাসের কাউন্সিলর
-------------------------------------------------------------------------------------

পাহাড় টিলা, স্বচ্ছ জলরাশি, গহিন বনের সঙ্গে মিতালী করে ঘুরে বেড়ানোর অভিপ্রায় নিয়ে আসা মুগ্ধতায় ফিরেছেন পর্যটকরা। পাহাড়, টিলা, নদী, প্রকৃতির সবুজ অরণ্য ঘেরা এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে ফুটে ওঠে তাদের সরব পদচারণা। জাফলং, বিছনাকান্দির পাশাপাশি রাতারগুল সোয়াম্প ফরেস্ট, জৈন্তাপুরের লালাখাল, জাফলং ফাটাছড়া মায়াবী ঝর্ণা, পান্তুমাই মায়াবতী ঝর্ণা ধারায়ও পর্যটক দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দেশের অন্য পর্যটন কেন্দ্রগুলোর মতো প্রকৃতির আপন সাজে সেজেছে এখানকার পর্যটন স্পটগুলো। এখানকার রূপ-লাবণ্যময় সারিবদ্ধ পাহাড়ের সবুজ মিশেল প্রকৃতি ভ্রমনপিয়াসু আর সৌন্দর্য পিপাসুদের আকৃষ্ট করে সুদীর্ঘকাল থেকে। তাই প্রতি বছরের ন্যায় এবারও ঢল নেমেছে পর্যটক ও দর্শনার্থীদের। জাফলং খুব সহজেই আকৃষ্ট করে ভ্রমণ পর্যটকদের। তাই এবারও জাফলংয়েই সবচেয়ে বেশি পর্যটক-দর্শনার্থীরা এসেছে। এবারও দেশের পাশাপাশি বিদেশি পর্যটকের উপস্থিতিও জাফলংয়ে লক্ষণীয়।

পর্যটকদের মতে হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টি আর সিলেট-তামাবিল মহাসড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর বেহাল অবস্থার কারণে পর্যটকদের ভ্রমণ আনন্দে যেন খানিকটা ভাটা পড়েছে। তবে বৃষ্টিতে প্রকৃতির অপূর্ব রং উপভোগের আনন্দও কম নয়।

বিপুল সংখ্যক ভ্রমনপিপাসু এবার জাফলং ঘুরতে এসেছেন। জাফলং জিরো পয়েন্টে দাঁড়িয়ে তাদের কেউ কেউ ওপারে ভারতের মেঘালয়ের ঝুলন্ত ব্রিজ, সারিবদ্ধ দিগন্ত জুড়া পাহাড়টিলার পানে দুচোখ মেলে ধরে প্রকৃতির প্রেম উপভোগ করছেন। কেউ কেউ আবার পিয়াইনের বুক চিরে আসা স্বচ্ছ ঠাণ্ডা জলরাশির মাঝে সাতার কাটছেন। জাফলং ভ্রমণ সেলফি আর ক্যামেরায় নিজেকে আবদ্ধ করে তা স্মৃতিবন্দী করে রাখছেন অনেকেই।

একটু পশ্চিম পাশেই অবস্থিত জাফলংয়ের ভ্রমণপিয়াসীদের আরেক আকর্ষণ ফাটাছড়া মায়াবী ঝর্ণা। সেখানেও পর্যটক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেঘালয় পাহাড় গড়িয়ে আসা ঝর্ণার স্বচ্ছ শীতল জলে গাঁ ভিজিয়ে উল্লাসে মেতে থাকছেন পর্যটক ও দর্শনার্থীরা।

ঢাকা থেকে পরিবারের ১৭ সদস্য নিয়ে এসেছেন সফিকুর রহমান। নিজস্ব বাহন নিয়ে সোম মঙ্গল দু’দিন জাফলং, রাতারগুলসহ স্পটগুলো ইচ্ছে মতো ঘুরেছেন। চোখে মুখে তৃপ্তির হাসি নিয়ে আরটিভি অনলাইনকে বললেন, অপরূপা সিলেটকে মনে থাকবে আজীবন। তবে সবশেষে দ্রুত সিলেট-তামাবিল মহাসড়কসহ পর্যটন কেন্দ্রিক সড়কগুলো সংস্কারে উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি দাবিও জানালেন তিনি।

হানিমুন করতে ঢাকার বংশালের আলিফ আর জাহানারা নামের এক নবদম্পতি জাফলংয়ে আসতে পেরে দারুণ খুশি। প্রকৃতি আর সবুজের মিতালীর কথা স্মৃতিময় হয়ে থাকবে জানালেন। সড়ক সংস্কারের দাবিটি তাদের মুখ থেকেও বেরিয়ে এলো।

জাফলংয়ের মতো দর্শক সমাগম বেড়েছে বিছনাকান্দিতেও। সেখানেও যেন ঢল নেমেছে প্রকৃতিপ্রেমীদের। পাবনার ঈশ্বরদী থেকে আসা একদল তরুণ বিছনাকান্দির সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বলেন, আসলে এখানে কেউ না আসলে এখানকার সৌন্দর্যকে বুঝবে না। নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

নিরাপত্তার ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল আরটিভি অনলাইনকে জানান, জাফলং, বিছনাকান্দি, রাতারগুলসহ গোয়াইনঘাটের সবকটি পর্যটনস্পটেই ঈদসহ বিভিন্ন সামাজিক দিবসে পর্যটক দর্শনার্থীদের উপস্থিতি থাকে লক্ষণীয়। তাদের পদযাত্রায় মুখরিত হয়ে ওঠে এখানকার সবকটি পিকনিক স্পট। তাদের সার্বিক নিরাপত্তায় প্রতি বছরই উপজেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়ে থাকে। এবারও তাই করা হয়েছে।

তিনি বলেন, অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে থানা পুলিশ, টুরিস্ট পুলিশ, বিজিবি, আনসার ও স্থানীয় রোভার স্কাউটরা নিয়োজিত রয়েছেন। একাধিক স্পটে উপজেলা প্রশাসনের তরফে পর্যটক তথ্যকেন্দ্রও স্থাপিত আছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল আরটিভি অনলাইনকে জানান, পর্যটকদের ভ্রমণ ও নিরাপদ প্রস্থানে থানা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মাদকরোধে পোশাক ও সাদা পোশাকে পুলিশের একাধিক টিম মাঠে আছে।

পর্যটকদের আগমনে সিলেট নগরীর আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট গুলোর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। তবে রাস্তাঘাটের চিত্র পাল্টে গেলে পর্যটকের সংখ্যা আরও বেড়ে যাবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও মনে করেন।

আরও পড়ুন :

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সিলেটে গোলাগুলিতে ছাত্রদল নেতা নিহত
মিশরে বোমা বিস্ফোরণে তিন ভিয়েতনামি পর্যটকসহ স্থানীয় গাইড নিহত
সিকিমে আটকে পড়া তিন হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
ম্যাজিস্ট্রেটের উপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ