ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার মাজেদা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০১৮, ০৯:১৩ পিএম

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামে অসুস্থ কলিম উদ্দিনের কন্যা মাজেদা বেগম। মাজেদা ঢাকায় গিয়েছিলেন এক পুলিশ সার্জেন্টের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে। ভাগ্যবদলের জন্য কাজ করতে যাওয়া মাজেদা বেগম ফিরেছেন নির্মম নির্যাতনের শিকার হয়ে। সারা শরীরে নির্যাতনের ক্ষত নিয়ে গত তিনদিন ধরে লালমনিরহাট সদর হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণায় ছটফট করছেন।

জানা গেছে, গত কয়েক মাস আগে সদর উপজেলার সমাজসেবা দপ্তরের এক কর্মী মঞ্জুয়ারা বেগম তার নিকটাত্মীয়, ঢাকায় কর্মরত এক পুলিশ সার্জেন্টের বাসায় গৃহকর্মী হিসেবে পাঠান মাজেদাকে। এর পর থেকেই ওই বাসায় গৃহকর্তার স্ত্রী নিয়মিত মাজেদার উপর নির্যাতন চালান। গরম খুন্তির ছ্যাঁকা, মারধর এমনকি মসলা বাটার পাথর দিয়ে তার দাঁতে আঘাত করে দাঁত ভেঙে দেন। নির্মম নির্যাতনের শিকার মাজেদা এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত শনিবার তাকে লালমনিরহাটগামী একটি বাসে তুলে দেয়া হয়। খবর পেয়ে সমাজসেবা দপ্তরের কর্মী মঞ্জুয়ারা বেগম তাকে লালমনিরহাট বাস টার্মিনাল থেকে নিয়ে গ্রামের বাড়ি মোগলহাটের ইটাপোতা গ্রামে পাঠিয়ে দেন। গ্রামবাসী মাজেদা বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
--------------------------------------------------------

কিন্তু তার পরিবারের দারিদ্র্যতার কারণে যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

শুক্রবার বিকেলে সরেজমিনে হাসপাতালে গিয়ে তার শরীরে আঘাত ও নির্যাতনের ক্ষত দেখা যায়। মাজেদা মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছে। মাজেদা জানান, পুলিশ কর্তার স্ত্রী মৌসুমী বেগম তাকে নির্মমভাবে নির্যাতন করতেন। পুলিশ সার্জেন্ট হাবিব তার স্ত্রীকে নিবৃত্ত করার চেষ্টা করলে মৌসুমী বেগম তার স্বামীকেও মারধর করতেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ কিংবা কোনও মামলা না নিয়ে সমাজসেবা দপ্তরের কর্মী মঞ্জুয়ারা বেগমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মঙ্গলবার রাতে মামলা নেয় থানা পুলিশ।

মাজেদা বেগমকে ঢাকায় মঞ্জুয়ারা বেগমের আত্মীয় পুলিশ সার্জেন্ট আহসান হাবিবের বাসায় গৃহপরিচারিকা হিসেবে পাঠানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা নেয়ার ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। সমাজসেবা দপ্তরের কর্মী মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে মামলা দায়েরের খবরে সে অসুস্থ হয়ে পড়েছে এবং গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ এ প্রতিবেদককে বলেন, মাজেদা বেগমের সারা শরীরে অনেক ক্ষত রয়েছে। সে শারীরিকভাবে খুবই দুর্বল। আঘাতে তার দাঁত ভেঙে গেছে।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহসান হাবিব বাবু জানান, তার শরীরে অনেক ছ্যাঁকা দেয়ার চিহ্ন এবং ক্ষত রয়েছে। তার চিকিৎসার কোনও সমস্যা হচ্ছে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল লালমনিরহাট নয় বিধায় এভাবে মামলাটি নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সার্জেন্ট আহসান হাবিবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন :

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
জাতিসংঘেও নারী কর্মীরা যৌন হয়রানির শিকার!