ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পচা পানিতে দিশেহারা শিক্ষার্থীরা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ০৯:০০ এএম

বৃষ্টির পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শরীয়তপুরের গোসাইরহাটে দাশেরজঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাজারের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ও বৃষ্টির পানি আটকা পড়ে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয় মাঠে জমে থাকা ময়লা, পচা ও দুর্গন্ধযুক্ত পানি অতিক্রম করে বই-খাতা, স্কুল ব্যাগ নিয়ে শ্রেণি কক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে নানা ধরনে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

গোসাইরহাটের দাশেরজঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদা আঞ্জুমান মুক্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদ সরদার জানান, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা সদরের পৌরসভার অন্তর্গত ২ নম্বর দাশেরজঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়। গোসাইরহাট উপজেলার ৯৪টি বিদ্যালয়ের মধ্যে এটি সবচেয়ে শ্রেষ্ঠ। এ বিদ্যালয়টি দাশেরজঙ্গল বাজারের পাশেই অবস্থিত। বিদ্যালয়টির আশপাশের পুকুর ডোবা ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। বিদ্যালয়ের পাশেই মাছ ও সবজি বাজারের ময়লা দুর্গন্ধযুক্ত পানি ঢুকে স্কুলের মাঠটি সয়লাব হয়ে যায়। দীর্ঘদিন বিদ্যালয় মাঠের এ আবদ্ধ পানি পচে দুর্গন্ধ ও বিষাক্ত হয়ে পড়েছে। দূষিত এ পানির কারণে শিক্ষার্থীরা সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়াসহ নানা প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোরআন-গীতা ছুঁয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন ৬০ পুলিশ কর্মকর্তা
--------------------------------------------------------

বিদ্যালয়টিতে প্রায় ৫ শতাধিক শিশু শিক্ষার্থী রয়েছে। যাদের মধ্যে প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থতার কারণে বিদ্যালয়ে যেতে পারছে না। প্রতিদিনই বেশকিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকছে বিদ্যালয়ের এ পরিবেশের কারণে। আগামী ১২জুলাই শুরু হবে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা। এ পরিবেশে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা রয়েছেন দুশ্চিন্তায়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন মৃধা জানান, বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়টি দীর্ঘদিনের সমস্যা, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠটি পানিতে সয়লাব হয়ে যায়। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং আশেপাশের পুকুর ডোবা ভরাট হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। পানির জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মাঠে মাটি ভরাট করা না হলে এ সমস্যা দূর হবে না।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক আ. ছাত্তার মিয়া বলেন, আবদ্ধ ময়লা ও দুর্গন্ধ পানির কারণে চর্ম রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, তাতে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে। বিদ্যালয় মাঠে পানি থাকার কারণে খেলাধুলা এবং দৈনন্দিন সমাবেশে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমপি মহোদয়ের কাছে বিষয়টি জানাতে বলেছি। আগামী জেলা উন্নয়ন সভায় বিষয়টি তুলে ধরে স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহ নেওয়াজ বলেন, পৌরসভার প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, বিষয়টি দ্রুত সমাধান করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
কাল নতুন বই পাবে সোয়া ৪ কোটি শিক্ষার্থী
হিজাব পরায় ভারতে পরীক্ষা দিতে পারলো না শিক্ষার্থী
সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় বাস দ্বিখণ্ডিত, নিহত ৫
ভিকারুননিসার শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত