ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাত কিলোমিটার সড়কের পাঁচ কিলোমিটারই ভাঙা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১১:৩৯ এএম

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা-বরুন্ডি সড়ক দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। জনগুরুত্বপূর্ণ সাত কিলোমিটার সড়কটির পাঁচ কিলোমিটারই খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকরা।

ভুক্তভোগীরা জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা থেকে হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডী ঘাট পর্যন্ত সাত কিলোমিটার এই সড়কটি এলজিইডি’র অধীনে। এর মধ্যে মিতরা থেকে বড় কালিয়াকৈর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশা। দীর্ঘদিনে সংস্কার না করায় সড়কের এই পাঁচ কিলোমিটার অংশে কার্পেটিং ওঠে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এবারের বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও বেহাল হওয়ায় এই সড়কের আশপাশের বেতিলা-মিতরা, পুটাইল, হাটিপাড়া ও বলধারা- এই চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া সড়কটির পাশে কৈতরা ও বড় কালিয়াকৈর এলাকায় বড় বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বাজারে মালামাল আনা নেয়া করতে ব্যবসায়ীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

------------------------------------------------------------------------------
আরও পড়ুন : ১৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ধিত ওয়ার্ডগুলোতে
------------------------------------------------------------------------------

সম্প্রতি সড়কটির মিতরা থেকে বড় কালিয়াকৈর পর্যন্ত বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে চরম খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে কৈতরা, সলুন্ডি ও বড় কালিয়াকৈর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে।

ইজিবাইক ও টেম্পো থেকে যাত্রী নামিয়ে দিয়ে কৈতরা এলাকায় চালকদের খালি যান নিয়ে গর্ত অতিক্রম করতে দেখা যায়।

এসময় ইজিবাইক চালক সেলিম হোসেন, সুজন মিয়া জানান, রাস্তা ভালো না থাকায় দুই-একদিন পর পরই গাড়ি নষ্ট হয়।

কৈতরা বাজারের ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, এই সড়কে মালামাল আনতে বাড়তি গাড়িভাড়া দিতে হচ্ছে। একই গ্রামের বিমল রায় জানান, হাটবাজারে কৃষিপণ্য নিতে কৃষকদেরও দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

বরুন্ডি গ্রামের গৌড়দাশ সরকার ও বড় কালিয়াকৈর গ্রামের আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দ ও গর্তের সৃষ্ট হয়েছে। এছাড়া আশপাশের ইটভাটাগুলোতে মাটিবাহী ট্রাক চলাচলের কারণেও সড়কে গর্তের সৃষ্টি হয়। জেলা শহরে যাতায়াতে ভোগান্তি সহ্য করতে হচ্ছে।

স্থানীয় হাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নয় নম্বর ওয়ার্ড সদস্য আক্কাস আলী জানান, প্রায় তিন মাসে আগে সড়কের কয়েকটি স্থানে গর্তে ইটের খোয়া ফেলা হয়। তবে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন চলাচলে কয়েক দিনের মধ্যে আবার গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে থাকা এসব গর্তের ওপর দিয়ে যানবাহন চলাচলে সড়কটি আরও বেহাল হয়ে পড়ছে।

সড়কের এই বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেন এলজিইডির সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী ইদ্রিস আলী। তিনি বলেন, প্রায় দুই মাস আগে সড়কটি সংস্কারের জন্য এক কোটি টাকা বরাদ্দ নিরূপণ করা হয়। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। তবে বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা যাচ্ছে না।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
থার্টি ফার্স্টে যেসব সড়ক এড়িয়ে চলবেন
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
সড়কে যান চলাচল স্বাভাবিক, অফিসমুখী সাধারণ মানুষ
মানিকগঞ্জে জয়ী মমতাজ-দুর্জয়