ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

টাকা না দিলে ফাইল সই করেন না ইউএনও

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ০১:৪০ পিএম

বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনের নামে ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের বিরুদ্ধে। এমনকি ইউএনও টাকা না পেলে কোনো ফাইলে সই করেন না বলেও অভিযোগ করেছেন ঠিকাদাররা।

ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে জানান, এ ধরনের ঘটনা সীতাকুণ্ডে এর আগে ঘটেনি। তবে ইউএনও দাবী, তিনি কারো কাছ থেকে টাকা নেননি। তার নামে অন্য কেউ টাকা নিলে তিনি দায়ী নন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেলো ৭ মে চট্টগ্রামের কাপ্তাই উপজেলা থেকে বদলী হয়ে সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দেন তারিকুল আলম। তিনি এখানে এসেই নানাভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান, পরিষদের ঠিকাদারসহ অন্যদের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে থাকেন। বিশেষ করে গেলো ঈদে তিনি প্রত্যেক ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঈদ বকশিস গ্রহণ করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
--------------------------------------------------------

সূত্রে আরও জানা যায়, সম্প্রতি তিনি প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন শুরু করেন। কিন্তু অভিযোগ উঠছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম খতিয়ে দেখার পর তাকে ৫ থেকে ১০ হাজার টাকা আদায় করেন। যেসব ইউপি চেয়ারম্যান তার চাহিদা মতো টাকা দিচ্ছেন তাদের খাতায় কার্যক্রম সন্তোষজনক বলে উল্লেখ করছেন আর যে চেয়ারম্যান চাহিদা পূরণ করতে না পারছেন তিনি তার খাতায় মান সন্তোষজনক নয় বলে লিখেছেন।

এছাড়া সরকারি ঠিকাদাররা তাকে টাকা না দিলে তার ফাইলেও সই করছেন না। এ অবস্থায় জনপ্রতিনিধি ও ঠিকাদার সবার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

উপজেলার সরকারী তালিকাভুক্ত ঠিকাদার ত্রি-স্টার এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ লিয়াকত অভিযোগ করে বলেন, সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালী সড়কের কাজের ফাইল আটকে রাখেন ইউএনও। পরে ইউএনওর জন্য ৫ হাজার টাকা দিলে তার ফাইল পাস হয়। আরও কয়েকটি ফাইল টাকা না দেয়ায় আটকে আছে বলে দাবি করেন তিনি।

ইউএনওকে ঘুষ দিতে বাধ্য হয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা। তারা জানান, ইউএনও গত ৫ জুলাই উপজেলার ছলিমপুর ইউনিয়ন পরিষদ ও ২৮ জুলাই সৈয়দপুর ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিদর্শন করেন।

উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন, গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। এসময় তিনি বিভিন্ন ফাইল দেখেন। যাওয়ার সময় পরিদর্শন ফি হিসাবে ৫ হাজার টাকা গ্রহণ করেন। পরে তার গাড়ি চালক ও পিয়নের জন্যও টাকা দিতে বলেন।

তিনি বলেন, আগে এভাবে কোনো ইউএনওকে টাকা দিতে হয়নি। ইউএনও পরিদর্শন ফি হিসাবে ৫ হাজার টাকা নিবে তা ভাবতেও খারাপ লাগে।

একইদিন ইউএনও পরিদর্শন করেন বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, ওইদিন আমি জেলা পরিষদের চেয়ারম্যানের অফিসে একটি কাজে ছিলাম। আমাকে ইউএনও ফোন করে পরিদর্শনে আসবেন বলে জানান। আমি নেই জানিয়ে তাকে সবিনয় বসতে বলেছি। এক ঘণ্টার মধ্যে অফিসে আসবো বলেছি, কিন্তু তিনি আমার অপেক্ষা না করে পরিদর্শন বইতে লিখে দিয়েছেন চেয়ারম্যান অনুপস্থিতসহ নানা অসন্তোষের কথা।

একইভাবে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন আজিজ ১০ হাজার টাকা, সোনাইছড়ির চেয়ারম্যান মুনীর ৫ হাজার টাকা ইউএনকে দিয়েছেন বলে সাংবাদিকদের জানান তারা।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ পরিদর্শনের শেষে ইউএনও গাড়ি চালক অলি আমার কাছে ইউএনওর জন্য সম্মানী চেয়েছেন। তবে ওই সময় আমার কাছে টাকা না থাকায় পরিবর্তীতে পাঠিয়ে দেবো বলেছি।

এদিকে এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম বলেন, আমি কারো কাছ থেকে কোনো টাকা নেয়নি। আর আমার নামে কেউ টাকা নিলে তার দায়দায়িত্ব আমি নেব না। এগুলো সত্য না। তার বিরুদ্ধে অপপ্রচার করে দাবী করেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, আমিও এ ধরনের কথা শুনেছি। কিন্তু এসব সত্য না মিথ্যা তা আমি জানি না। তবে আমি সবাইকে বলেছি কাজ শতভাগ করতে হবে। এরজন্য কাউকে এক টাকাও দিতে হবে না।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
নির্বাচনকালীন ইউএনও-ডিসির স্বাক্ষরে শিক্ষকদের বেতন-ভাতা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের চুক্তি সই
মার্কিনবিরোধী নিষেধাজ্ঞা বিলে সই করলেন পুতিন
ইউএনওর এক থাপ্পড়ে ৬ ছাত্রী অজ্ঞান