ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কর আরোপ ছাড়াই খাগড়াছড়ি পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ০৫:৩০ পিএম

নতুন করে কোনও কর আরোপ ছাড়াই খাগড়াছড়ি পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে পাঁচ কোটি ৩৫ লাখ ৩২ হাজার তিনশ ৮০ টাকা সমাপনী স্থিতি রেখে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি তিন লাখ ৪০ হাজার টাকা। এরমধ্যে শহরে পৌর বাস টার্মিনাল, শিশু পার্ক ও পৌর মার্কেট নির্মাণকে গুরুত্ব দেয়া হয়ছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি পৌরসভা কার্যালয় মিলনায়তনে নতুন অর্থবছরের বাজেট তুলে ধরেন পৌর মেয়র মো. রফিকুল আলম।

বাজেটে অন্যান্য উন্নয়ন খাত ব্যতীত পৌরসভার আয়-ট্যাক্সেস, রেইট, ইজারা, রাজস্ব খাতে সরকারি অনুদান, প্রকল্প অনুদান, মূলধন, প্রারম্ভিক স্থিতিসহ সব মিলিয়ে বাজেটে মোট আয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬৭ কোটি টাকা।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস, সচিব পারভিন আক্তার খন্দকার, হিসাবরক্ষক খন্দকার শাহেদ মোহাম্মদ নূর আবেদীনসহ পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে প্রায় নয় কোটি টাকা। নয় লাখ ৭০ হাজার দুইশ ৭১ টাকা উদ্বৃত্ত রেখে ব্যয় ধরা হয়েছে আট কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য সরকারি অনুদান চার কোটি টাকা, বিশেষ প্রকল্প অনুদান ৪৭ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। মূলধন আয় প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা ধরে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৬০ লাখ টাকা।

অনুষ্ঠান থেকে সাম্প্রতিক সময়ে বন্যায় খাগড়াছড়ি পৌর এলাকায় জলাবদ্ধতা নিয়েও পরিকল্পনা তুলে ধরা হয়।

বাজেট ঘোষণার শুরুতে খাগড়াছড়ি পৌরসভা একটি সম্ভাবনাময় পৌরসভা উল্লেখ করে টানা দ্বিতীয়বারের নির্বাচিত পৌর মেয়র রফিকুল আলম বলেন, বর্তমান ষষ্ঠ পরিষদ ও বিগত পঞ্চম পৌর পরিষদ ২০১১ সাল থেকে ক্লাইমেট চেঞ্জ, শেওয়া-বি, ইউজিপ-২, এডিবি, আইইউডিপি ইত্যাদি প্রকল্পের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডসহ পৌর এলাকার বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমানে ইউজিপ-৩ প্রকল্পের আওতায় ১৮টি সড়ক, ১৮টি ড্রেন ও ৩৪টি পরিবারের জন্য আবাসন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া পৌরসভার রাজস্ব তহবিলের আওতায় পৌর ঈদগাহ মার্কেট ও কুমিল্লাটিলা এলাকায় মোবাইল মেইনটেনেন্সের কাজ শেষ করা হয়েছে। চলমান রয়েছে পৌর গেস্ট হাউজের প্রাক্কলন কাজ।

ইউজিপ-৩ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩৪ কোটি টাকার কাজ এরইমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকার কাজ এই বছরের মধ্যে শুরু হবে। এরমধ্যে রয়েছে বাস টার্মিনাল সম্প্রসারণ ও আধুনিকায়ন, ট্রাক টার্মিনাল নির্মাণ, কিচেন মার্কেট ও সুপার মার্কেট নির্মাণ।

ইতোমধ্যে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় এক কোটি টাকা ব্যয়ে সিঙ্গীনালা ও শান্তিনগর এলাকায় আউটলেট ড্রেন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রেপ’র আওতায় পৌর হাউজ সংলগ্ন একটি টিম্বার মার্কেট নির্মাণ করা হয়েছে। এছাড়া স্যানিটারি ল্যান্ড ফিল্ড নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়।

খাগড়াছড়ি পৌরসভা সীমিত আয়ের উপর নির্ভর করে পৌরবাসীর বিশাল চাহিদা পূরণ করতে হচ্ছে মন্তব্য করে পৌর মেয়র বলেন, বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পের উপর নির্ভর করে পৌরসভার অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করতে হয়েছে।

এসময় সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে পৌর এলাকার সকল নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন মেয়র রফিকুল আলম।

জেবি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ঘাটতি রেখে সৌদির সবচেয়ে বড় বাজেট
বিয়ের খরচ কমাতে যা করবেন
২ হাজার ৫৬৭ কোটি টাকার বাজেট দিলো ডিএনসিসি
চালের দাম বাড়ছে কেন?