
লক্ষ্মীপুরের রায়পুরে র্যাবের অভিযানে মাদকসহ দেলোয়ার হোসেন মাইকেল ও লিটন নামের দুই সহোদরকে নিজেদের বাসভবন থেকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ জুলাই) রাতে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাদের আটক করে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের আভিযানিক দল।
র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা মাদকসহ তাদের আটকের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
এসময় তাদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে দেলোয়ার হোসেন মাদকসম্রাট ও তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। আটককৃতরা স্থানীয় আবুল কালামের ছেলে।
জেএইচ



