ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে কিশোর ক্রিকেটারের মৃত্যু

স্টাফ রিপোর্টার, শেরপুর

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ০৮:৩৬ এএম

শেরপুরে অনুশীলনকালে আকস্মিকভাবে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে উদীয়মান এক কিশোর ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

সবাইকে কাঁদিয়ে অকালে চলে যাওয়া এ ক্রিকেটার জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের সদস্য হাসিবুল আলম হিমেল (১৬)।

সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে দশম শ্রেণিতে লেখা-পড়ার পাশাপাশি সে শেরপুর স্পোর্টস একাডেমিতে নিয়মিত ক্রিকেট অনুশীলন করতো।

১৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রতিদিনের মতো শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন শেষে বিশ্রাম নেয়ার সময় হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও বমি শুরু হলে মাঠ থেকেই চিকিৎসার জন্য হিমেলকে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হয়। কিন্তু দ্রুতই তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মানিক দত্ত বলেন, হিমেল, শেরপুর স্পোর্টস একাডেমির ক্রিকেট খেলোয়াড়। কিন্তু হঠাৎ করে ১৪ আগস্ট রাতে সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিলো।

হিমেলের অকাল মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : টিভিতে আজকের খেলার আয়োজন
-------------------------------------------------------

হিমেলের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে হাসিবুল আলম হিমেল হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। আর এ কারণেই তার মৃত্যু ঘটতে পারে।

জেলা ক্রীড়া সংস্থা ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামের হিরু মিয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসনা হেনা দম্পতি তাদের দুই যমজ সন্তান হাসিবুল আলম হিমেল এবং হিজেলকে নিয়ে শহরের বাগরাক্সা মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন। হিমেল এবার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। হিমেল নিজের বিদ্যালয় সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং জেলা ক্রীড়া সংস্থার বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিল।

১৫ আগস্ট বুধবার সকাল ১০টায় নিজ স্কুল শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে প্রথম নামাজে জানাযা এবং বিকেল সাড়ে ৩টায় গ্রামের বাড়ি যোগিনীমুড়া নামাপাড়া গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে হিমেলের মরদেহ দাফন করা হয়।

এসএস/ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ধানের শীষ প্রতীক ডাবলুর, জিন্নাহ কারাগারে
৮ বছর ধরে বিছানায় ক্রিকেটার চামেলি
জিন্নাহ’র স্বপ্নের পাকিস্তান গড়া হবে: ইমরান খান
নারী ক্রিকেটারকে বাইক দিলো এসিআই মটরস