ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঈদের ছুটিতে মৌলভীবাজারে বাড়ছে পর্যটকদের ভিড়

চৌধুরী ভাস্কর হোম

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৮, ১০:২২ পিএম

ঈদের আনন্দে প্রকৃতির বুকে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। তাইতো যানজট আর কোলাহলমুক্ত পরিবেশে ঈদের আনন্দকে উপভোগ করতে পর্যটন জেলা মৌলভীবাজারের দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেছেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। প্রকৃতির লীলাভূমি খ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গড়ে ওঠা লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ প্রতিটি পর্যটন স্পটগুলো হাজারও পর্যটকদের ভিড়ে উৎসবমুখর। আনন্দের এই দিনে দূর-দূরান্ত থেকে বাস, ট্রাক, প্রাইভেটকারে ভ্রমণপিপাসুরা ছুটে গেছেন লাউয়াছড়া, মাধবকুণ্ড, হামহামসহ জেলার দর্শনীয় স্থানগুলোতে।

বৃহস্পতিবার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিকে ছুটিতে নির্মল সবুজের স্বাদ নিতে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের বিটিআরআই, মাধবপুর লেইক, বর্ষিজোড়া ইকোপার্ক আকর্ষণ করেছে পর্যটকদের। শুধু তাই নয়, জেলার বড়লেখা উপজেলার পাথাড়িয়া পাহাড়ের গা বেয়ে নেমে আসা দেশের দীর্ঘতম জলপ্রপাত মাধবকুণ্ডে বছরের অন্যান্য ছুটির সময়ের মতোই এবারের ঈদের ছুটিতে নেমেছে পর্যটকদের ঢল। অনেকে ছুটে এসেছেন যানজট আর কোলাহলমুক্ত পরিবেশে ঈদের আনন্দকে উপভোগ করতে। দিনভর গভীর সবুজ অরণ্যের বুকে কখনও বৃষ্টি, কখনও রোদ খেলা করছে। চিরহরিৎ সবুজ পাতার ফাঁকে ফাঁকে কিংবা বৃক্ষের ডালের দিকে ছিল হাজারও ভ্রমণপিপাসুর দৃষ্টি। যদি একটি বারের জন্য হলেও শোনা যায় বিলুপ্তপ্রাণী উল্লুকের ডাক কিংবা গাছের ডালে দেখা যায়, লজ্জাবতী অথবা চশমাপরা হনুমান। তবে নিরব এ স্থানে এতো লোকের সমাগম দেখে মাঝেমধ্যে দুএকটা চশমাপড়া হনুমান ছাড়া তেমন কোনও প্রাণী দেখতে পাননি পর্যটকরা। সবাই দলবেঁধে দিনভর ঘুরে বেড়িয়েছেন। দেখেছেন বিরল প্রজাতির আফ্রিকান টিকওক, সারি সারি ডুমুর, লটকন, সেগুন, আমলকি, জলপাইসহ নানা প্রজাতির গাছ।

-------------------------------------------------------
আরও পড়ুন :গাইবান্ধায় গোসলে নেমে যমুনায় চতুর্থ শ্রেণির ছাত্রী নিখোঁজ
-------------------------------------------------------

তবে দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলোতে খানাখন্দ থাকায় যাতায়াতে অসুবিধা পোহাতে হচ্ছে পর্যটকদের।

ঢাকা থেকে বন্ধুদের সাথে চা বাগানে বেড়াতে এসেছেন তিথি ইসলাম। তিনি আরটিভি অনলাইনকে জানান, ঈদের ছুটি কাটাতে তারা কয়েকজন বন্ধু প্লান করে বেড়াতে এসেছেন সিলেটে। কিন্তু রাস্তাঘাট বেশি ভাঙাচোরা। তাই অনেক জায়গায় বেড়াতে যাওয়া হচ্ছে না। গাড়ির ড্রাইভারও যেতে চান না, মাঝপথে বিকল হয় যাওয়ার ভয়ে। তিথির মতো অনেক পর্যটক একই কথা বলেছেন। স্থানীয় কয়েকজন রিসোর্ট ও দোকানি জানান, শুধুমাত্র রাস্তাঘাটে গর্ত ও খানাখন্দের কারণে গত বছরের চেয়ে এ বছর ভ্রমণপিপাসুর পরিমাণ খুবই কম। যারা আসেন তারা আবার বন্ধুদের আসতে নিষেধ করেন।

এদিকে বিগত বছরের চেয়ে এবছর ঈদের দিনে পর্যটকের সমাগম অনেক বেশি হয়েছে এবং ঈদের ছুটি থাকা পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন সেখানকার কর্মকর্তারা। তাছাড়া লাউয়াছড়ায় বেড়াতে আসা পর্যটকদের দিকনির্দেশনা, বিনোদন ও নিরাপত্তা দিতে র‌্যাব ও পর্যটক পুলিশ সেখানে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন।

-------------------------------------------------------
আরও পড়ুন :ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্রসৈকত
-------------------------------------------------------

এ বিষয়ে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমানচন্দ্র কর্মকার আরটিভি অনলাইনকে বলেন- ঈদের সময় মৌলভীবাজারে দেশ-বিদেশ থেকে ভ্রমণ করতে পর্যটকরা আসেন। ভ্রমণকে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন করতে র‌্যাব-৯ নিরাপত্তা ও টহল বাড়িয়েছে।

মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জিএম আরমান খান আরটিভি অনলাইনকে বলেন- মৌলভীবাজারে আসা ভ্রমণপিপাসু মানুষদের গ্র্যান্ড সুলতানের প্রতি দারুণ আগ্রহ। আমরা সেভাবে বুকিং নিচ্ছি। চট্টগ্রাম ও কক্সবাজারের পাশাপাশি মানুষ সিলেটমুখী হচ্ছে। এজন্যে আমরা আশাবাদী। গ্রাহকদের পর্যাপ্ত সুবিধা দিতে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।

মৌলভীবাজারের আরেকটি রিসোর্টের মালিক এস কে দাস সুমন আরটিভি অনলাইনকে বলেন, প্রতিবছরের মতো এবারও বেশ সাড়া পাচ্ছি। তাই আগের চেয়ে আমরা আরও সুবিধা বাড়িয়েছি। আশা করি মৌলভীবাজারে পর্যটকরা বেড়াতে এসে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারবেন।

আরও পড়ুন :

এমসি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
মিশরে বোমা বিস্ফোরণে তিন ভিয়েতনামি পর্যটকসহ স্থানীয় গাইড নিহত
সিকিমে আটকে পড়া তিন হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
সাঈদীপুত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অবাঞ্ছিত ঘোষণা
ভারতীয়দের জন্য তাজমহলের টিকিটের মূল্য ৪০০ শতাংশ বাড়ানো হয়েছে