ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মাদ্রাসার মাঠ দখল করে ইউপি মেম্বারের ঘাস চাষ, বাচ্চারা খেলবে কোথায়?

মোংলা প্রতিনিধি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ পিএম

মোংলায় একটি মাদ্রাসার মাঠ দীর্ঘ তিন বছর দখল করে গো-খাদ্যের ঘাস চাষ করার অভিযোগ ওঠেছে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে।

উপজেলার উত্তর চাঁদপাই পীর মেছেরশাহ্ দাখিল মাদ্রাসার এ মাঠ দখল করে রাখায় মাদ্রাসাটির শিক্ষার্থীরা এখন বিপাকে পড়েছেন। শিক্ষার্থীরা জানায়, মাঠ না থাকায় মাদ্রাসায় পাঠদান শেষে টিফিনের ফাঁকে খেলাধুলা করতে পারছে না তারা। বিনোদনের ব্যবস্থা না থাকায় তাদের শ্রেণি কক্ষে পড়াশোনায় মনও বসে না। এনিয়ে তাদের অভিভাবকরাও চিন্তিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটির এখন মাঠ বলতে কিছু নেই। সামনে একটু হাটা চলার জায়গা আছে। মাদ্রাসার পেছনের অংশে নেট জাল দিয়ে ঘেরা প্রায় ১২ শতক জায়গায় দুই হাত লম্বা সবুজ ঘাসে একাকার। বিস্তীর্ণ ঘাসে ভরা এই জমিই মাদ্রাসাটির একমাত্র মাঠ বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিন কথা হয় মাদ্রাসাটির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. হোসাইন শেখ বলেন, আমাদের মাঠ আটকিয়ে মেম্বার গরুর জন্য ঘাস চাষ করছেন। আমরা খেলবো কোথায় বলেন?

মাদ্রাসাটির সুপার (প্রিন্সিপাল) হুমায়ূন কবির বলেন, ‘মাঠ দখল করে স্থানীয় মতি মেম্বার ঘাস চাষ করার বিষয়টি সত্য। তবে এতে আমার কোনও হাত নেই। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে আমি কেবল ঘাস চাষ করার অনুমতি দিয়েছি।’

ঘাস চাষের জন্য মাদ্রাসার শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে জানতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় বাসিন্দা জহুর আলী ও মো. মিলন শেখ জানান, আজ তিন বছর ধরে মাঠটি দখল করে চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান তার গরুর জন্য ঘাস চাষ করে আসছেন। ঘাস চাষের আগে সেখানে তিনি পেঁপে, কলাসহ বিভিন্ন শাক সবজির চাষ করে ব্যবসা করেছেন। এর সঙ্গে মাদ্রাসার প্রিন্সিপালও জড়িত বলেও জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় বাসিন্দা জানান, মেম্বার মাঠ দখল করে রাখায় মাদ্রাসার শিক্ষার্থীরা কোনও খেলাধুলা করতে পারে না। এটি হতে পারে? মেম্বার- চেয়ারম্যানরা প্রভাবশালী হওয়ায় এনিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও লাভ হয়নি।

এদিকে ইউপি মেম্বার মতিউর রহমান মাঠ দখল করে ঘাস চাষের বিষয়টি স্বীকার করে বলেন, ‘মাঠ দখল করে ঘাস চাষ করে গরুকে খাওয়াই, আমি মিথ্যা বলবো না। আমি ওই মাঠ ভরাট করে কলা, পেঁপে ও পেয়ার গাছ লাগিয়েছি, এখন ঘাস চাষ করছি। ঘাস বড় হলে মাঠ ছেড়ে দিব।’

এক প্রশ্নের জবাবে, ‘মেম্বার মতিউর বলেন, ছেলেরা খেলাধুলা করবে, ওই মাঠেই করবে কোন সমস্যা নেই। ঘাস বড় হলে খেলাধুলার পরিবেশ করে দিব।’

জানতে চাইলে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম বলেন, উত্তর চাঁদপাই পীর মেছেরশাহ্ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে গরুর জন্য ঘাস চাষের বিষয়টি আমার জানা ছিল না, আমি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২