ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে পদ্মার পানির নিচে ২৭ গ্রাম, পৌঁছায়নি সহায়তা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৩ পিএম

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বেড়ে ইতোমধ্যে কালুখালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ২৭টি গ্রামে প্রবেশ করেছে পদ্মার পানি। পানিবন্দি হয়ে পড়েছে এসব গ্রামে বসবাসরত প্রায় ২০ হাজার মানুষ। তবে তাদের হাতে এখনও কোনও সহযোগিতা পৌঁছেনি বলে জানা গেছে।

বন্যাকবলিতরা জানান, বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও নিত্য প্রয়োজনীয় খাদ্যের অভাবে দিন পার করছেন এসব এলাকার বাসিন্দারা। গৃহপালিত গরু ছাগলের খাদ্য সংকট দেখা দিয়েছে।

কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর, লক্সরদিয়া, নারায়ণপুর, সাবারে পাড়া, পশ্চিম হরিণবাড়িয়া, কৃষ্ণ নগর, ভবানিপুর, ভাগলপুর, হরিণাডাঙ্গা, বল্লভপুর, বিজয়নগর, আলোকদিয়া, কলসতলা, রামনগর, খাপুড়ে, কাশিনাথপুর, বহর কালুখালী, কামিয়া ও কালিকাপুর ইউনিয়নের সাতটা, উত্তর কালুখালী, মাঠ কালুখালী, ঠাকুড় পাড়া, পাড়া বেলগাছী, পুরাতন কালুখালীসহ প্রায় ২৭টি গ্রাম এখন প্লাবিত।

এদিকে এসব এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী ও শিশুরা।

নারায়ণপুর গ্রামের মো. আবদুল্লাহ বলেন, প্রায় ২৫ দিন ধরে এই এলাকার বেশির ভাগ মানুষ পানিবন্দি অবস্থায় বসবাস করছে। বাড়ির পুরুষেরা সাপের ভয়ে পাহারা দিচ্ছে। খাবারের অভাবে আমরা খুব কষ্টে বেঁচে আছি। এখন পর্যন্ত আমরা সরকারি কোনও ধরনের সাহায্য পাইনি।

জাফর শেখ বলেন, অনেক দিন ধরে আমরা হাজার হাজার মানুষ বন্যার পানিতে তলিয়ে আছি। কেউ খোঁজ নিতে আসেনি। কোনও সাহায্য দেয়নি।

আরও পড়ুন : ব্র‏হ্মপুত্র নদে নৌকাডুবে ভাইবোনসহ নিহত ৩

আলোকদিয়া গ্রামের মো. শহীদ বয়াতী বলেন, আমরা বাচ্চাদের এখন নিরাপদে রাখতে দূরে সরিয়ে দিচ্ছি। বড়রা কষ্ট করেই পানির মধ্যেই আছি। বাড়িতে থাকা গরু ছাগলের খাবার নেই। বাড়িতে কোনও ধরনের রান্নার ব্যবস্থা নেই।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেন জানান, গত এক মাস যাবত পদ্মার চরাঞ্চলে ভাঙনের পাশাপাশি গেল সাতদিন ধরে কালুখালী উপজেলার কালিকাপুর ও রতনদিয়া ইউনিয়নের অনেক গ্রাম পদ্মার পানিতে প্লাবিত। এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনও ধরনের উদ্যোগ নেয়া হয় নাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, আমাদের এই নদী ভাঙন কবলিত এলাকার মানুষের ২ কেজি চালের দরকার নাই। অবিলম্বে নদী ভাঙন ঠেকাতে হবে। আমরা চাল আর বিস্কুটের সান্ত্বনার আশ্বাস চাই না।

কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা আরটিভি অনলাইনকে জানান, পানিবন্দি এলাকার মানুষগুলো খুব অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। অনেককে সাপে কাটছে। প্রসূতি মায়েরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। শিশুরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারছে না। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল ঠিকমতো বিক্রয় করতে পারছেন না। তাই কালুখালীর নদী ভাঙন ঠেকাতে নদীর বাঁধ বিশেষ প্রয়োজন। আর পানিবন্দি মানুষের সেবায় সহযোগিতা প্রদানের জন্য আমরা চেষ্টা করছি।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তোফায়েল আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, বন্যা এবং ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই মধ্যে আমরা ৩৬ টন জিআর চাল বরাদ্দ পেয়েছি। রতনদিয়া ইউনিয়নের এক হাজার এবং কালিকাপুর ইউনিয়নের ৫শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে। শিগগিরই এসব পরিবারপ্রতি ২০ কেজি করে চাল ও ঘর নির্মাণের জন্য টিন দেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু হবে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর পর এবার মেট্রোরেল বাণিজ্য মেলায়
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তালিকায় বাংলাদেশ ৯ম
জর্ডানে বন্যায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ১৮