
মাগুরা সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মাগুরা শহরের কাউন্সিলপাড়ার বাসিন্দা লাবলু (৪০) ও তার শ্যালক নিয়ামুল (৩০)। নিয়ামুলের বাড়ি গোপালগঞ্জ।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের যুব উন্নয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লাভলু তার শ্যালক নিয়ামুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দুধ কিনতে বেলনগর যাচ্ছিলেন। তারা ঢাকা-খুলনা মহাসড়কের যুব উন্নয়ন পরিষদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
এসএস



