
ফেনীর দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহেদা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেলের (২৮) সঙ্গে জাহেদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল যৌতুকের জন্য জাহেদাকে নির্যাতন করত।
জাহেদার মা রেহানা আক্তার আরটিভি অনলাইনকে জানান, জাহেদার স্বামী যৌতুকের জন্য নির্যাতন করতো। এজন্য জাহেদাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তার স্বামীর বিরুদ্ধে মামলা করা হবে।
জাহেদার বাবা মো. সাহাব উদ্দিন জানান, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।
দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সেনবাগ থেকে একজন মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে পরীক্ষা করে দেখি, তিনি অনেক আগেই মারা গেছেন।
আরও পড়ুন :
জেবি



