ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রস্তুত ভাসানচর

ইসমাইল হোসেন কিরণ, ভাসানচর থেকে ফিরে

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২ পিএম

নীরব নিস্তব্ধ গহীন চরে নেই পশু পাখির সুরেলা ডাক, আছে লোকের কোলাহল, ইট পাথর লোহার উপর হাতুড়ি পেটানোর আওয়াজ। কেওড়া বাগান নেই, আছে দালানকোঠা। ঘাটে জেলে নৌকার পরিবর্তে আছে ইট পাথর বালু বোঝাই কার্গো ট্রলার। মহিষ বাথানের আওয়াজ নেই, আছে নির্মাণ শ্রমিকের কষ্ট আড়াল করার গানের আওয়াজ। এক সময় রাত হলেই যেখানে নেমে আসতো ঘোর অন্ধকার, এখন সেখানে বিদ্যুতের আলোর ঝলকানি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য নির্ধারিত ভাসানচরের চিত্র এটি।

নোয়াখালীর ভাসানচর দ্রুত প্রস্তুত হচ্ছে রোহিঙ্গা পুনর্বাসনের জন্য। ভাসানচরে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়, চরটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার এবং প্রস্থ ১৪ কিলোমিটার। এ চরের একপাশে হাতিয়া ও অন্য পাশে চট্টগ্রামের সন্দীপ উপজেলা। এখানে ৯ মাস যাবত প্রতিদিন প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করছে। প্রাথমিকভাবে ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে এখানে। বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বিশাল এ চরকে। এখানে নির্মাণ করা হচ্ছে থাকার ঘর, খেলার মাঠ, পুকুর, মসজিদ, হাসপাতাল, সড়ক, লাইট হাউজ, গার্ডেন, সাইক্লোন শেল্টার, সোলার সিস্টেম ইত্যাদি।

জানা গেছে, এখানে তৈরী হচ্ছে ১ হাজার ৪ শত ৪০টি টিনশেড পাকাঘর। প্রতিটি শেডে রয়েছে ১৮টি রুম। শেডের দুই পাশে আছে বাথরুম আর কিচেন। প্রতি ৪ সদস্য বিশিষ্ট পরিবারকে দেয়া হবে ১টি রুম। প্রতি রুমে থাকছে দোতলা বিশিষ্ট ২টি বেড। মেঘনা নদীর বুকে জেগে ওঠা এ চরকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে নিরাপদ করতে নির্মাণ করা হয়েছে ১৪ কিলোমিটার বেঁড়িবাঁধ আর চারতলা বিশিষ্ট ১২০টি সাইক্লোন শেল্টার। মাটি থেকে ৪ ফিট উঁচুতে হচ্ছে বাসস্থান। খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ভাসানচরের নির্মাণ কাজ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রকল্পের ৮০ ভাগ কাজ।

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে অবকাঠামো নির্মাণসহ সরকার যে আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়ন করছে আগামী মাসের প্রথমে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে বলে জানান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম।

এই লক্ষ্যে ২০১৭ সালের ২৮ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আশ্রায়ণ-৩ প্রকল্পের অনুমোদন দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধীনে ২ হাজার ৩ শত ১২ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। এই প্রকল্পের কাজ ২০১৯ সালের নভেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে শেষ হচ্ছে। এই প্রকল্পের অধীনে রোহিঙ্গাদের জন্য থাকার ঘর, আশ্রয়কেন্দ্র, মালামাল রাখার গোডাউন, বাঁধ নির্মাণ এবং সমুদ্র থেকে মালামাল ওঠানামা করতে জেটি তৈরি করা হয়েছে।

ভাসানচরে নির্মাণ কাজে নিয়োজিত এম আলী করপোরেশনের প্রতিনিধি নিপু আরিটিভি অনলাইনকে জানান, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ১ বছরের বেশি সময় থাকলেও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিন রাত কাজ করে যাচ্ছে নির্মাণ শ্রমিকরা। প্রতিদিন কোনও না কোনও অংশে নতুন নতুন শ্রমিক এসে কাজে যোগ দিচ্ছেন।

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর বুকে জেগে ওঠা ভাসানচর প্রায় প্রস্তুত রোহিঙ্গাদের জন্য। ইতোমধ্যে বেড়িবাঁধ, বাসস্থান, সাইক্লোন শেল্টার, অভ্যন্তরীণ সড়ক, লাইট হাউজসহ প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮০ ভাগ।

স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস আরটিভি অনলাইনকে জানান, ভাসানচরে কেবল ১ লাখ নয় ১০ লাখ রোহিঙ্গা পুনর্বাসনের জন্য পর্যাপ্ত জায়গা আছে। কক্সবাজারে স্থানীয়দের জীবন-জীবিকায় যে ধরনের বিরুপ প্রভাব পড়েছে, ভাসানচর বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় রোহিঙ্গারা নোয়াখালীতে কোনও প্রভাব ফেলতে পারবে না।

আরও পড়ুন :

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
এবার সু চিকে দেয়া পুরস্কার প্রত্যাহার দক্ষিণ কোরীয় ফাউন্ডেশনের
অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ৮ পদে নিয়োগ
রোহিঙ্গা প্রত্যাবাসন ২০১৯ সালে
রোহিঙ্গা প্রতিবন্ধী শিশুদের পাশে ‘হাত বাড়িয়ে দিলাম’