
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। এ উৎসব উপলক্ষে এবার শার্শা উপজেলার মোট ৩০টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার সরেজমিনে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলির কাজ চলছে। প্রতিমা শিল্পীরা তাদের হাতের কারুকাজ ও রংতুলি দিয়ে প্রতিমাগুলোকে সাজিয়ে তুলছেন। অশুভ শক্তি ও অসুর শক্তি বিনাশে এবার মায়ের আগমন ঘটবে এমনটায় আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
পোর্ট থানার ওসি শেখ আবু-সালেহ মাসুদ করিম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, পূজায় নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার এবং গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।
আরও পড়ুন :
জেবি/পি



