
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল ওয়াহাব ওরফে মন্টু (৬০) নামে চরমপন্থী দলের এক সক্রিয় সদস্য নিহত হয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণাঞ্চলে সরিষা ইউপির সরিষা-প্রেমটিয়া হাইস্কুলের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, সরিষা প্রেমটিয়া বাজার থেকে রাত ৮টার দিকে বাড়ি যাওয়ার পথে সরিষা-প্রেমটিয়া হাইস্কুলের টিনশেড ঘরের পেছনে দুর্বৃত্তরা বুকে ও কানের মধ্যে গুলি করে তাকে হত্যা করে।
খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রাকিব খান, পাংশা মডেল থানার ওসি (তদন্ত) কাজী জিল্লুর রহমান এবং রাজবাড়ী ডিবির একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।
পরে পাংশা মডেল থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাংশা মডেল থানার ওসি(তদন্ত) কাজী জিল্লুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন :
এসএস



